Airtel বিভিন্ন সার্কেল থেকে 299, 319, 579, 619, 649, ও 799 টাকার প্রিপেইড প্ল্যান তুলে নিয়েছে বলে জানা গিয়েছে।
Photo Credit: Airtel
Airtel discontinues select prepaid plans across the country
Airtel গ্রাহকদের জন্য খারাপ খবর। টেলিকম সংস্থাটি কম দামের একাধিক প্রিপেইড রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে। একইসঙ্গে, বেশ কিছু প্ল্যানের দাম বাড়িয়েছে তারা। এয়ারটেল এখনও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি। কিন্তু কোম্পানির রিচার্জ ক্যাটালগে সেই প্ল্যানগুলি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন কোন প্ল্যান বন্ধ হল ও কোনগুলোর দাম বাড়ল, তা বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, এয়ারটেল 299, 319, 579, 619, 649, এবং 799 টাকার প্রিপেইড প্ল্যান তুলে নিয়েছে। 299 টাকা সবচেয়ে জনপ্রিয় প্ল্যান ছিল বললে অত্যুক্তি করা হবে না। এটি 28 দিনের জন্য আনলিমিটেড কল দৈনিক 1.5 জিবি ডেটা, ও ডেইলি 100টি SMS অফার করতো।
এখন এয়ারটেল গ্রাহকদের আনলিমিটেড 5G এবং দৈনিক 1.5 জিবি ডেটার জন্য 349 টাকা ব্যয় করতে হবে। অর্থাৎ, 50 টাকা খরচ বাড়তে চলেছে। তবে 199 টাকা দামের 28 দিন ভ্যালিডিটির 2 জিবি ডেটা এবং আনমিলিটেড কলিং প্ল্যান অপরিবর্তিত রাখা হয়েছে। একই মেয়াদ, বেনিফিট ও 3 জিবি ডেটার 219 টাকার প্ল্যানও এখনও উপলব্ধ।
Airtel কয়েকটি বিদ্যমান রিচার্জ প্ল্যানের দাম সরাসরি বাড়িয়েছে। এর মধ্যে 56 দিন ভ্যালিডিটিযুক্ত দৈনিক ডেটার প্ল্যানের দাম 579 থেকে বাড়িয়ে 619 করেছে তারা। অর্থাৎ, ব্যবহারকারীদের 40 টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে।
একইভাবে, সংস্থা 859 টাকার প্ল্যানের দাম 40 টাকা বাড়িয়ে 899 করেছে। এটিও 84 দিন মেয়াদের সঙ্গে এসেছে। অনলাইনে পাওয়া তথ্য অনুসারে, কিছু সার্কেলে এই প্ল্যানগুলির সঙ্গে দেওয়া অতিরিক্ত সুবিধাতেও পরিবর্তন আসতে পারে। তাই নিজের সার্কেলে প্ল্যানের বর্তমান সুবিধা ও দাম যাচাই করে নিতে পারেন।
রিপোর্টে আরও বলা হয়েছে, এয়ারটেল নাকি বেশ কিছু স্বল্পমেয়াদি ডেটা অ্যাড অন এবং ভয়েস অনলি প্ল্যানের ভ্যালিডিটি নাকি কমিয়েছে। কিছু ক্ষেত্রে দাম না বাড়িয়ে মেয়াদ 2 থেকে 4 দিন কমানো হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে, এয়ারটের গ্রাহকদের উপর বড় রকমের প্রভাব পড়তে চলেছে।
299 প্ল্যান বন্ধ হয়ে যাওয়ার ফলে এখন দৈনিক ডেটার সুবিধা-সহ 28 দিন মেয়াদের সবচেয়ে সস্তা আনলিমিটেড প্ল্যানের দাম 349 টাকা। প্রসঙ্গত, সম্প্রতি 200 টাকার Box Office প্যাক চালু করেছে এয়ারটেল। এটি 30 জিবি মোবাইল ডেটা, Amazon Prime Video, ZEE5, এবং JioHotstar-এর মতো OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস দিচ্ছে। প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন। তবে এটি ডেটা অ্যাড অন প্যাক হওয়ার কারণে ভয়েস কলিং বা SMS নেই।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy SmartTag 3 India Launch Timeline Confirmed by Company Executive
Microsoft Announces $50 Xbox Nano Controller, Launch Set for Next Month