এক রিচার্জই চলবে পরিবারের সবার নম্বর, পাওয়া যাবে আনলিমিটেড 5G, কলিং, ও OTT সাবস্ক্রিপশন

Airtel Family Postpaid প্ল্যানে একটি বিলে দুই, তিন বা চারটি সিম ব্যবহার করা যায়।

এক রিচার্জই চলবে পরিবারের সবার নম্বর, পাওয়া যাবে আনলিমিটেড 5G, কলিং, ও OTT সাবস্ক্রিপশন

Photo Credit: Unsplash/Brooke Cagle

Airtel Family Postpaid Plans offer multiple SIMs under a single bill

হাইলাইট
  • Airtel-এর একটি ফ্যামিলি পোস্টপেইড প্ল্যানে চারটি নম্বর চলবে
  • আনলিমিটেড কলিং, ইন্টারনেট, ও SMS বেনিফিট আছে
  • Airtel প্ল্যানগুলিতে Amazon Prime ও JioHotstar সাবস্ক্রিপশনও দিচ্ছে
বিজ্ঞাপন

যদি পরিবারের একাধিক সদস্যের Airel কানেকশন থাকে, তাহলে প্রতি মাসে প্রত্যেক নম্বরে রিচার্জ করতে খরচ অনেকটাই বেড়ে যেতে পারে। এই পরিস্থিতিতে পরিবারের সবার সমস্ত মোবাইল নম্বর একটি প্ল্যান বা বিলের আওতায় আনা গেলে অনেকটাই সুবিধা হয়। Airtel তাদের ফ্যামিলি পোস্টপেইড প্ল্যানে এমনই বেনিফিট দিচ্ছে। টেলিকম সংস্থাটি দুই, তিন বা চারটি সিমের জন্য আলাদা পোস্টপেইড প্ল্যান অফার করে। অর্থাৎ পরিবারে যতজন সদস্য আছে, সেই অনুযায়ী একটি প্ল্যান বেছে নিয়ে সবার নম্বর একটি রিচার্জেই চালানো যাবে। এই প্ল্যানগুলিতে আনলিমিটেড কলিং ও ডেটা ছাড়াও বিভিন্ন ডিজিটাল সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত আছে।

2 জনের জন্য প্ল্যান

পরিবারে দুটি এয়ারটেল নম্বর থাকলে 699 পোস্টপেইড প্ল্যান নেওয়া যেতে পারে। এই প্ল্যানে একটি প্রাইমারি ও একটি অ্যাড-অন কানেকশন পাওয়া যায়। দুটি নম্বরেই আনলিমিটেড 4G/5G ডেটা, আনলিমিটেড লোকাল কলিং, ও প্রতিদিন 100টি SMS-এর সুবিধা রয়েছে।

এছাড়াও, এই প্ল্যানে 6 মাসের Amazon Prime, 12 মাসের JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন, গুগল ওয়ানের 100 জিবি ক্লাউড স্টোরেজ, এবং Airtel Xtreme Play Premium অর্ন্তভুক্ত। তবে মনে রাখবেন, জিএসটি ছাড়া প্ল্যানের দাম 699 টাকা। বিলে ট্যাক্স যোগ হওয়ার পর খরচ একটু বেশি হবে।

3 জনের প্ল্যান

পরিবারে তিন জন এয়ারটেল নম্বর ব্যবহার করলে 999 টাকার ফ্যামিলি পোস্টপেইড প্ল্যান বেশি সুবিধাজনক। এই প্ল্যানে একটি প্রাইমারি ও দুটি অ্যাড-অন কানেকশন পাওয়া যায়। তিন নম্বরেই আনলিমিটেড 4G/5G ডেটা, যত খুশি কলিং, এবং প্রতিদিন 100টি SMS-এর সুবিধা রয়েছে।

699 প্ল্যানের মতো এয়াটেলের এই পোস্টপেইড প্ল্যানে 6 মাস Amazon Prime সাবস্ক্রিপশন, 100 জিবি ক্লাউড স্টোরেজ, 12 মাসের JioHotstar মোবাইল, Apple TV, Apple Music, এবং Airtel Xtreme Play Premium অর্ন্তভুক্ত করা আছে। এখানেও জিএসটি ছাড়া প্রতি মাসে প্ল্যানের জন্য 999 টাকা খরচ হবে।

4 জনের প্ল্যান

কোনও পরিবারে যদি চারটি এয়ারটেল কানেকশন থাকে, তাহলে 1,199 টাকার ফ্যামিলি পোস্টপেইড প্ল্যান নিলে বেশি লাভ হতে পারে। এই প্ল্যানে একটি প্রাইমারি এবং মোট তিনটি অ্যাড-অন কানেকশন যোগ করার সুবিধা পাওয়া যায়। চার নম্বরেই আনলিমিটেড 4G/5G ডেটা, যত খুশি কলিং, ও প্রতিদিন 100টি SMS বেনিফিট দেওয়া হচ্ছে।

এই প্ল্যানেও 6 মাসের Amazon Prime সাবস্ক্রিপশন, 1 বছরের JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন, 100 জিবি ক্লাউড স্টোরেজ, Apple TV, Apple Music, এবং Airtel Xtreme Play Premium অর্ন্তভুক্ত করা আছে। জিএসটি যোগ করে বিলের খরচ একটু বেশি হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  2. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  3. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  4. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
  5. 5,500 টাকা ডিসকাউন্টে মিলছে দুর্দান্ত ক্যামেরা ও বিশাল ব্যাটারির Oppo ফোন
  6. মাত্র 51 টাকায় আনলিমিটেড 5G ডেটা দিচ্ছে Jio, পুরো মাস অফুরন্ত ইন্টারনেট
  7. 8,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লের Realme 5G স্মার্টফোন বিক্রি হচ্ছে সস্তায়
  8. Alexa+ ভারতে লঞ্চ হল, চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দেবে Amazon-এর AI
  9. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  10. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »