ডিসেম্বর থেকেই দাম বাড়ছে, এবার জানিয়ে দিল Airtel

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 19 নভেম্বর 2019 11:45 IST
হাইলাইট
  • ডিসেম্বর মাস থেকে পরিষেবার দাম বাড়াবে Airtel
  • এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে
  • একই দিন থেকে দাম বাড়াচ্ছে Vodafone Idea

টেলিকম জগতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। সোমবার দেশের বৃহত্তম টেলিকম কোম্পানি Vodafone Idea এক বিবৃতিতে জানিয়েছিল ডিসেম্বর মাস থেকেই পরিষেবার দাম বাড়তে চলেছে। একই পথে হেঁটে এবার এবার ডিসেম্বর মাস থেকে পরিষেবার দাম বাড়ানোর ঘোষণা করে দিল Airtel। এর ফলে 1 ডিসেম্বর থেকে দেশের দুই প্রধান টেলিকম কোম্পানির ট্যারিফ বাড়তে চলেছে।

সোমবার Vodafone Idea ও Airtel প্রায় একই ধরনের বিবৃতি নিয়ে হাজির হয়েছে। কয়েক মিনিটের মধ্যেই বিবৃতি প্রকাশ করে দুই কোম্পানি জানিয়ে দিয়েছে 1 ডিসেম্বর থেকে পরিষেবার দাম বাড়তে চলেছে। যদিও পরিষেবার খরচ করটা বাড়বে তা জানায়নি কোম্পানি দুটি।

“টেলিকম জগতে অনেক বেশি লগ্নির প্রয়োজন হয়, ঘন ঘন নতুন প্রযুক্তি আসার কারণে দ্রুত বদলাতে থাকে টেলিকম সেক্টর। তাই ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্যে চলতে টেলিকম শিল্পকে চাঙ্গা থাকতে হবে।“ এক বিবৃতিতে জানিয়েছে Airtel।

“ডিসেম্বর থেকে পরিষেবার খরচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে Airtel।”

সম্প্রতি একই ভাবে এক বিবৃতি প্রকাশ করে পরিষেবার দাম বাড়ানোর খবর প্রকাশ করেছিল Vodafone Idea। এক বিবৃতিতে Vodafone Idea জানিয়েছে, “গ্রাহককে নিরন্তর পরিষেবা নিশ্চিত করতে 1 ডিসেম্বর থেকে পরিষেবার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের 30 কোটির বেশি গ্রাহকের পরিষেবার মান উন্নত করতে সার্ভিসে লগ্নি চালিয়ে যাবে Vodafone Idea।” জানিয়েছে কোম্পানি।

Advertisement

সেপ্টেম্বর মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে Vodafone Idea ও Bharti Airtel একসাথে 74,000 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে। এর মধ্যে শুধুমাত্র Vodafone Idea-র ক্ষতির পরিমাণ 50,921 কোটি টাকা। একই সময়ে 23,045 কোটি টাকা ক্ষতি হয়েছিল Airtel-এর।

আরও পড়ুন:

ডিসেম্বর থেকে বাড়ছে পরিষেবার দাম, জানিয়ে দিল Vodafone Idea

Advertisement

প্রায় সাত মাস দিনে 2GB ডেটা! অবিশ্বাস্য দামে নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল BSNL

ট্রিপল রিয়ার ক্যামেরা সহ এসে গেল Vivo Y19, লঞ্চ অফারে কী সুবিধা পাওয়া যাবে?

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Airtel, Vodafone Idea
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  2. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  3. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  4. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  5. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  6. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  7. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  8. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  9. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  10. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.