একাধিক পোস্টপেড প্ল্যান ঢেলে সাজালো Airtel

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 মে 2019 15:39 IST
হাইলাইট
  • পোস্টপেড একাধিক পোস্টপেড প্ল্যান ঢেলে সাজালো Airtel
  • 499 টাকা প্ল্যানে মাসে 75GB ডেটা ব্যবহার করা যাবে
  • 1,500 টাকা পর্যন্ত পোস্টপেড প্ল্যান রয়েছে Airtel -এ

Airtel পোস্টপেড প্ল্যানের সাথে Amazon Prime, Netflix আর ZEE5 সাবস্ক্রিপশান বিনামূল্যে পাওয়া যাচ্ছে

নতুন গ্রাহক টানতে একাধিক পোস্টপেড প্ল্যান ঢেলে সাজালো Airtel। 399 টাকা পোস্টপেড প্ল্যান তুলে নিয়ে নতুন 499 টাকা প্ল্যান লঞ্চ করেছে Airtel। এছাড়াও 999 টাকা পোস্টপেড প্ল্যান ঢেলে সাজিয়েছে কোম্পানিটি। এই প্ল্যানে আনলিমিটেড কল এর সাথেই থাকছে মাসে 150GB ডেটা ব্যবহারের সুযোগ। এছাড়াও 1,599 টাকা প্ল্যানেও বদল এনেছে কোম্পানিটি।

Airtel 499 টাকা পোস্টপেড প্ল্যান

এখন কোম্পানির সবথেকে সস্তা পোস্টপেড প্ল্যান এটি। 499 টাকা প্ল্যানে মাসে  75GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে আনলিমিটেড লোকা, ন্যাশানাল ও রোমিং কল। এই প্ল্যানের সাথে তিন মাস বিনামূল্যে Netflix সাবস্ক্রিপশান পাওয়া যাবে। এছাড়াও থাকছে এক বছর Amazon Prime সাবস্ক্রিপশান Zee5 সাবস্ক্রিপশান আর Airtel TV Premium সাবস্ক্রিপশান। এই প্ল্যানের সাথে হ্যান্ডসেট প্রোটেকশান বিনামূল্যে পাওয়া যাবে।

Airtel 749 টাকা পোস্টপেড প্ল্যান

749 টাকায় একসাথে তিনটি কানেকশান ব্যবহার করা যাবে। এই প্ল্যানে মাসে 125GB  ডেটা ব্যবহার করা যাবে। সাথ থাকছে বিনামূল্যে লোকাল, ন্যাশানাল ও রোমিং কল এর সুবিধা। এই প্ল্যানের সাথেও তিন মাস বিনামূল্যে Netflix সাবস্ক্রিপশান পাওয়া যাবে। এছাড়াও থাকছে এক বছর Amazon Prime সাবস্ক্রিপশান Zee5 সাবস্ক্রিপশান আর Airtel TV Premium সাবস্ক্রিপশান। এই প্ল্যানের সাথে হ্যান্ডসেট প্রোটেকশান বিনামূল্যে পাওয়া যাবে।

Advertisement

Airtel 999 টাকা পোস্টপেড প্ল্যান

999 টাকা প্ল্যানে চারটি কানেকশান একসাথে ব্যবহার করা যাবে। এই প্ল্যানে থাকছে মাসে 150GB  ডেটা ব্যবহারের সুবিধা। সাথে থাকছে Amazon Prime, Zee5, Netflix আর Airtel TV Premium সাবস্ক্রিপশান।

Advertisement

বাজারে টিকে থাকতে পোস্টপেড প্ল্যানে বড় পরিবর্তন আনলো Airtel

Airtel 1,500 টাকা পোস্টপেড প্ল্যান

এটা Airtel এর সবথেকে বেশি দামের পোস্টপেড প্ল্যান। এই প্ল্যানে আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে ডেটা রোলওভার। এই প্ল্যানের সাথে তিন মাস বিনামূল্যে Netflix সাবস্ক্রিপশান পাওয়া যাবে। এছাড়াও থাকছে এক বছর Amazon Prime সাবস্ক্রিপশান Zee5 সাবস্ক্রিপশান আর Airtel TV Premium সাবস্ক্রিপশান। এই প্ল্যানের সাথে হ্যান্ডসেট প্রোটেকশান বিনামূল্যে পাওয়া যাবে।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Bharti Airtel, Airtel
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  2. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  3. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
  4. অনলাইনে কেনাকাটা করেন? সরকারের নতুন নিয়মে এবার লাভবান হবেন আপনি
  5. Samsung Galaxy S26 FE স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  6. ChatGPT আপনার আশির দশকের রেট্রো ছবি বানাতে কত বিদ্যুৎ ও জল খরচ করছে জানেন?
  7. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  8. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  9. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  10. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.