Jio –র চাপে বাজারে টিকে থাকতে এই দুটি রিচার্জ ফিরিয়ে আনলো Airtel

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 28 জানুয়ারী 2019 19:33 IST
হাইলাইট
  • 100 টাকা ও 500 টাকার রিচার্জ ফিরিয়ে আনলো Airtel
  • 100 টাকার প্ল্যানে 81.75 টাকা টকটাইম পাওয়া যাবে
  • 500 টাকা প্ল্যানে 420.73 টাকা টকটাইম পাওয়া যাবে

100 টাকা ও 500 টাকার রিচার্জ ফিরিয়ে আনলো Airtel

100 টাকা ও 500 টাকার রিচার্জ ফিরিয়ে আনলো Airtel। এই দুটি রিচার্জে 28 দিন আউটগোয়িং ভ্যালিডিটি সাথেই থাকছে আনলিমিটেড অ্যাক্টিভেশন ভ্যালিডিটি। ইতিমধ্যেই এই দুই অফার ফিরে এলেও সারা ভারতের সব গ্রাহক এই অফার ব্যবহার করতে পারবেন কি না তা জানা যায়নি। টেলিকম বাজারে প্রতিযোগিতা চরমে। রোজ নতুন প্ল্যান নিয়ে আসছে Jio ও Vodafone এর মত প্রতিযোগী কম্পানী গুলি। তাই গ্রাহকের মন জয় করতে প্রিপেইডে এই দুটি অফার ফিরিয়ে আনলো এক সময় ভারতের এক নম্বর টেলিকম কোম্পানি।

 

আরও পড়ুন: এবার Jio Phone থেকেই বুক করুন ট্রেনের টিকিট

Advertisement

 

কোম্পানির MyAirtel অ্যাপ থেকে 100 টাকা ও 500 টাকা রিচার্জ করা যাচ্ছে। টকটাইম বিভাগে এই দুটি রিচার্জ ফিরে এসেছে। 100 টাকার প্ল্যানে 81.75 টাকা টকটাইম পাওয়া যাবে। সাথে থাকছে 28 দিন আউটগোয়িং কলের সুবিধা।

 

আরও পড়ুন:  লম্বা ভ্যালিডিটির নতুন দুটি প্রিপেড প্ল্যান নিয়ে এল Airtel

 

অন্যদিকে 500 টাকা প্ল্যানে 420.73 টাকা টকটাইম পাওয়া যাবে। এই প্ল্যানের সাথে ও থাকছে 28 দিন আউটগোইং ভ্যালিডিটি। তবে এই দুটি প্লেন এর সাথে কোন মোবাইল ডেটা অথবা SMS এর সুবিধা পাওয়া যাবে না।

Advertisement

 

আরও পড়ুন: Jio এফেক্ট! মাত্র 99 টাকায় আনলিমিটেড প্ল্যান নিয়ে এল BSNL

 

এই সপ্তাহের গোড়ায় 1699 টাকায় 365 দিন ভ্যালিডিটি রিচার্জ নিয়ে এসেছিল Airtel। 1,699 টাকা Airtel প্রিপেড প্ল্যানে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল এর সুবিধা পাওয়া যাবে। সাথে থাকবে দিনে 100 টি SMS আর 1GB ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। কোম্পানির অন্যান্য প্ল্যানের মতোই 1,699 টাকা প্ল্যানের সাথেও থাকছে বিনামূল্যে Airtel TV  সাবস্ক্রিপশান ব্যবহারের সুবিধা।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  2. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  3. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  4. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
  5. চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল
  6. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
  7. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
  8. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  9. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  10. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.