প্রিপেড প্ল্যানের সাথে 4 লক্ষ টাকার জীবন বিমা বিনামূল্যে দিচ্ছে Airtel

HDFC Life আর Bharti AXA এর সাথে হাত মিলিয়ে 249 টাকা প্রিপেড প্ল্যানের সাথে বিনামূল্যে 4 লক্ষ টাকার জীবন বিমা দিচ্ছে Airtel।

প্রিপেড প্ল্যানের সাথে 4 লক্ষ টাকার জীবন বিমা বিনামূল্যে দিচ্ছে Airtel

249 টাকা প্রিপেড প্ল্যানের সাথে 4 লক্ষ টাকার জীবন বিমা বিনামূল্যে দিচ্ছে Airtel

হাইলাইট
  • 249 টাকা আর 129 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন
  • 49 টাকা প্ল্যানের সাথে 4 লক্ষ টাকার জীবন বিমা পাওয়া যাচ্ছে
  • দুটি প্ল্যানেই দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে
বিজ্ঞাপন

সম্প্রতি একাধিক প্রিপেড প্ল্যানে আগের থেকে বেশি ডেটা আর বিনামূল্যে জীবন বিমা দিতে শুরু করেছে Airtel। 129 টাকা প্রিপেড প্ল্যানে Airtel প্রিপেড গ্রাহকরা দিনে 2GB ডেটা ব্যবহার করতে পারবেন। আগে এই প্ল্যানে দিনে 1GB ডেটা ব্যবহার করা যেত। অন্যদিকে HDFC Life আর Bharti AXA এর সাথে হাত মিলিয়ে 249 টাকা প্রিপেড প্ল্যানের সাথে বিনামূল্যে 4 লক্ষ টাকার জীবন বিমা দিচ্ছে গুরুগ্রামের কোম্পানিটি।

129 টাকা প্রিপেড প্ল্যানে Airtel গ্রাহকরা এখন থেকে দিনে 2GB ডেটা ব্যবহার করতে পারবেন। আগে এই প্ল্যানে দিনে 1GB ডেটা ব্যবহার করা যেত। এর সাথেই থাকছে আনলিমিটেড কল দিনে 100 টি SMS ব্যবহারের সুবিধা। আগেও এই প্ল্যানে সাথে এই সুবিধা পাওয়া যেত। Airtel 129 টাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল এর সুবিধা।

airtelprepaid

249 টাকা প্রিপেড প্ল্যানের সাথে অতিরিক্ত ডেটা বা কল এর সুবিধা না দিলেও এই প্ল্যানের সাথে 4 লক্ষ টাকার জীবন বিমা বিনামূল্যে দিচ্ছে Airtel। HDFC Life অথবা Bharati AXA এর সাথে হাত মিলিয়ে এই সুবিধা দেবে টেলিকম কোম্পানিটি। সাথে থাকছে Airtel TV Premium সাবস্ক্রিপশান আর নতুন 4G ফোন কিনলে 2000 টাকা ক্যাশব্যাক। 249 টাকা এয়ারটেল প্রিপেড রিচার্জে দিনে 2GB ডেটা ব্যবহার করা যায়। সাথে থাকছে আনলিমিটেড কল আর দিনে 100 টি SMS এর সুবিধা। 249 টাকা প্ল্যানের ভ্যালিডিটিও 28 দিন।

TelecomTalk ওয়াবসাইটে প্রথম Airtel প্রিপেড প্ল্যানের সাথে জীবন বিমার খবর সামনে আসে। তবে এই সুবিধা পেতে Airtel গ্রাহকের বয়স 18 থেকে 54 বছরের মধ্যে হতে হবে। এই সুবিধা চালিয়ে যেতে গ্রাহককে প্রতিবার 249 টাকা প্রিপেড রিচার্জ চালিয়ে যেতে হবে। Airtel গ্রাহককে SMS করে এই বিমা পরিষেবা শুরু করতে হবে। সাথে আপলোড করতে হবে প্রয়োজনীয় নথি। একবার রেজিস্টার হয়ে গেলে Airtel Thanks অ্যাপ থেকে বিমার নিমিনি, ঠিকানা ও অন্যান্য তথ্য বদল করা যাবে। এছাড়াও Airtel স্টোর থেকে এই কাজ করা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  2. অনলাইন নজরদারি থেকে বাঁচতে চান? Chrome-এর বদলে এই পাঁচ ব্রাউজার ব্যবহার করেই দেখুন
  3. প্রতি মাসে কেন রিচার্জের ঝামেলা নেবেন, Jio-এর 98 দিনের প্ল্যানে দুর্দান্ত সুবিধা ও সাশ্রয়
  4. আগস্ট 24 লঞ্চ হচ্ছে Lava Virat V1 Pro 5G স্মার্টফোন, টিজার থেকে নজরকাড়া ডিজাইন প্রকাশ্যে
  5. দুর্ধর্ষ ক্যামেরার Oppo Reno 16 আরও সস্তায় মিলবে, আসছে নতুন বেস মডেল
  6. Vivo Y31T 5G স্মার্টফোনের দাম ফাঁস, 7,200mAh ব্যাটারি কত টাকায় দেখুন
  7. SIM Card New Rule: সিম কার্ডের নতুন নিয়ম চালু হল, না মানলে বন্ধ হতে পারে নম্বর
  8. Google-এর বড় অফার, 4,800 টাকার AI সাবস্ক্রিপশন এক বছর একেবারে ফ্রি
  9. iQOO Z11 ও iQOO Buds ভারতে এল, 32MP সেলফি ক্যামেরা ও 7,050mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
  10. আগস্ট 27 লঞ্চ হচ্ছে Samsung Galaxy S26 FE, বাজেটে মিলবে ফ্ল্যাগশিপ ফিচার্স?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »