বিনামূল্যে Netflix আর Amazon Prime সাবস্ক্রিপশন দিচ্ছে Airtel

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 28 জুন 2019 09:15 IST
হাইলাইট
  • ‘V-Fiber’ ব্রডব্যান্ড গ্রাহকদের একগুচ্ছ সুবিধা দিতে শুরু করল Airtel
  • বিনামূল্যে Netflix, Amazon Prime, Zee5 আর Airtel TV ব্যবহার করা যাবে
  • মাসে 1,099 টাকা থেকে প্ল্যান শুরু হচ্ছে

‘V-Fiber' ব্রডব্যান্ড গ্রাহকদের একগুচ্ছ সুবিধা দিতে শুরু করল Airtel। কোম্পানির কাস্টোমার রিওয়ার্ড প্রোগ্রাম #AirtelThanks এর অধীনে এই প্রোগ্রাম শুরু হয়েছে। মাসে 1,099 টাকা থেকে ‘V-Fiber' প্ল্যান শুরু হয়। এবার থেকে সব V-Fiber গ্রাহককে বিনামূল্যে Netflix, Amazon Prime, Zee5 আর Airtel TV  ব্যবহার করতে দেবে Airtel। সম্প্রতি সব প্রিপেড ও পোস্টপেড মোবাইল গ্রাহককে বিনামূল্যে হেলো টিউন ব্যবহারের সুযোগ করে দিয়েছিল Airtel।

V-Fiber 1,099 টাকা ব্রডব্যান্ড প্ল্যান

Advertisement

1,099 টাকা ব্রডব্যান্ড প্ল্যানে 100 Mbps আপিডে মাসে 300GB  ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে 500GB ডেটা রোল ওভার। এই প্ল্যানের সাথে থাকছে তিন মাসের Netflix সাবস্ক্রিপশন, এক বছর Amazon Prime সাবস্ক্রিপশন, Zee5 আর Airtel TV Premium সাবস্ক্রিপশন।

V-Fiber 1,599 টাকা ব্রডব্যান্ড প্ল্যান

1,599 টাকা V-Fiber প্ল্যানে 300 Mbps স্পিডে মাসে 600 GB  ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে মাসিক ডেটা রোল ওভারের সুবিধা। এছাড়াও একবার 1000 GB  বোনাস ডেটা পাবেন গ্রাহক। এর সাথেই থাকছে তিন মাসের Netflix সাবস্ক্রিপশন, এক বছর Amazon Prime সাবস্ক্রিপশন, Zee5 আর Airtel TV Premium সাবস্ক্রিপশন।

Advertisement

V-Fiber 1,999 টাকা ব্রডব্যান্ড প্ল্যান

এই প্ল্যানে 100 Mbps স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে তিন মাসের Netflix সাবস্ক্রিপশন, এক বছর Amazon Prime সাবস্ক্রিপশন, Zee5 আর Airtel TV Premium সাবস্ক্রিপশন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Bharti Airtel, Airtel, Airtel Broadband, AirtelThanks
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  2. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  3. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  4. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  5. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  6. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  7. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  8. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  9. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
  10. WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.