Jio Fiber এফেক্ট: একাধিক স্ট্রিমিং ডিভাইস নিয়ে হাজির Airtel

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 2 সেপ্টেম্বর 2019 18:20 IST
হাইলাইট
  • Airtel Xstream Box আর Xstream stick এর দাম 3,999 টাকা
  • Xstream Box গ্রাহকরা এক বছর সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন
  • সম্প্রতি Airtel TV এর নাম বদলে Airtel Xstream হয়েছে

Airtel Xstream Box এ Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে

সোমবার লঞ্চ হল Airtel  Xstream Box আর  Xstream Stick। Airtel TV এর নাম বদলে সামনে এল Airtel Xstream। এছাড়াও Airtel Xstream অ্যাপের উইজার ইন্টারফেস ঢেলে সাজানো হয়েছে। Jio Fiber লঞ্চের কয়েক দিন আগেই এই পরিষেবা নিয়ে এল Airtel। Jio Fiber কানেকশনে ব্রডব্যান্ডের সাথেই সেট টিপ বক্স আর ল্যান্ডলাইন ফোন দেবে মুকেশ আম্বানির কোম্পানি। এবার আগে থেকে নিজেদের প্রোডাক্ট লঞ্চ করে বাজারে প্রাসঙ্গিকতা ধরে রাখল Airtel।

Airtel Xstream Box

Airtel Xstream Box একটি 4K হাইব্রিড বস। ভারতে এই বক্সের দাম 3,999 টাকা। তবে Airtel Digital TV  গ্রাহকরা 2,249 টাকা দামে এই বক্স কিনতে পারবেন। Airtel Xstream Box এর সাথে 1 বছরের Airtel Xstream সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। এর সাথেই এক বাস HD DTH সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন গ্রাহক।

Advertisement

Airtel Xstream Box গ্রাহকরা 500 টি টিভি চ্যানেলের থেকে নিজের পছন্দের চ্যানেল বেছে নিতে পারবেন। এছাড়াও Airtel Xstream সার্ভিসের কনটেন্ট দেখতে পাবেন গ্রাহক। এই বচ থেকে ZEE5, Hooq, Hoi Choi, Eros Now, HungamaPlay, ShemarooMe, Ultra আর Curiosity Stream এর মতো থার্ড পার্টি স্ট্রিমিং সার্ভিস ব্যবহার করা যাবে।

Airtel Xstream Box এ Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। Google Play Store থেকে অ্যাপ ডাউনলোড করা যাবে। থাকছে Wifi কানেক্টিভিটি আর বিল্ট ইন Chromecast সাপোর্ট। সাথছে একটি ইউনিভার্সাল রিমোট। সেখানে Google Assistant সাপোর্টঁ থাকছে। সাথে থাকছে হাই এন্ড গেমিং।

Advertisement

Airtel Xstream Stick

টিভি বক্সের সাথে একটি নতুন স্ট্রিমিং স্টিক নিয়ে এসেছে Airtel। তবে এই স্টিকে কোন টিভি চ্যানেল দেখা যাবে না। এই স্টিক ব্যবহার করে শুধুমাত্র ডিজিটাল কনটেন্ট বস্ট্রিম করা যাবে। এই স্ট্রিমিং স্টিকে থাকছে  Google Play Store। সেখানে Netlix, Amazon Prime Video, YouTube সহ সব জনপ্রিয় স্ট্রিমিং অ্যাপ সাপোর্ট করবে। Airtel Xstream Stick এ চলবে Anroid 8.0 Oreo অপারেটিং সিস্টেম।

Airtel Xstream Stick এর দাম 3,999 টাকা। Airtel Thanks Platinum আর Gold গ্রাহকরা বিনামূল্যে এই স্ট্রিমিং সার্ভিস ব্যবহার করতে পারবেন। অন্য গ্রাহকরা প্রথম মাস বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এর পরে বছরে 999 টাকা সাবস্ক্রিবশন ফি দিতে হবে।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.