অ্যাপেল এখন এক ট্রিলিয়নের সংস্থা

বিজ্ঞাপন
Agencies, আপডেট: 3 অগাস্ট 2018 08:43 IST
হাইলাইট
  • অ্যাপেলের সাফল্যের নেপথ্যে আছে আইফোনের জনপ্রিয়তা
  • 1980 থেকে এ পর্যন্ত সংস্থার শেয়ার বেড়েছে প্রায় 50,000 শতাংশ
  • 1976 সালে স্টিভ জোবসের হাত ধরে পথ চলা শুরু অ্যাপেলের

জুন কোয়ার্টারের রিপোর্ট পেশ হতেই দেখা যায়  অ্যাপেলের শেয়ার বেড়েছে 2.8 শতাংশ

আমেরিকার প্রথম পাবলিকলি লিস্টেড কোম্পানি হিসেবে এক ট্রিলিয়নে পৌঁছে গেল অ্যাপেল। গত এক দশক ধরে আইফোন এবং অ্যাপেলের  কম্পিউটারের জনপ্রিয়তাই এই সাফল্যের নেপথ্যে আছে বলে মনে করা হচ্ছে।    

জুন কোয়ার্টারের রিপোর্ট পেশ হতেই দেখা যায়  অ্যাপেলের শেয়ার বেড়েছে 2.8 শতাংশ। সাফল্য যে এই পরিমাণে আসবে সেটা সংস্থারও প্রত্যাশার বাইরে ছিল।      

Advertisement

1976 সালে স্টিভ জোবসের হাত ধরে পথ চলতে শুরু করা সংস্থার এখনকার রোজগার পর্তুগাল এবং নিউজিল্যান্ডের থেকেও বেশি। সিলিকন ভ্যালির এই সংস্থার শেয়ার 1980 থেকে এ পর্যন্ত বেড়েছে প্রায়  50,000 শতাংশ।

2006 সালে বাজারে আসে আইফোন। অল্প সময়ের মধ্যে তা জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায়। বাড়তে থাকে সংস্থার রোজগার। পাশাপাশি নিয়মিত ব্যবধানে নতুন নতুন ফোনও নিয়ে আসতে থাকে সংস্থা।  এরপর 2011 সালে মৃত্যু হয়  স্টিভ জোবসের।  সংস্থার দায়িত্বে আসেন টিম কুক। তাঁর সময়ে অ্যাপেলের মুনাফা অনেকটাই বাড়লেও আইফোনের সমতুল কোনও সামগ্রী প্রস্তুত করতে পারেননি কুক।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple, Trillion dollar company
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.