এই প্ল্যানের সাথে প্রতিদিন অতিরিক্ত 1.5GB ডেটা দিচ্ছে BSNL, দেরি করলে ফস্কে যাবে

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 9 অক্টোবর 2019 18:42 IST
হাইলাইট
  • এই প্ল্যানে আনলিমিটেড কল করা যাবে
  • থাকছে 81 দিন ভ্যালিডিটিক
  • 1.5GB অতিরিক্ত ডেটা পাওয়া যাবে

429 টাকা প্রিপেড প্ল্যানে অতিরিক্ত সুবিধা দিচ্ছে BSNL

Jio -র সাথে প্রতিযোগিতায় গ্রাহকদের নিয়মিত অতিরিক্ত সুবিধা দিচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। এবার 429 টাকা প্রিপেড প্ল্যানে প্রতিদিন 1.5GB অতিরিক্ত ডেটা দিতে শুরু করল BSNL। এই প্ল্যানের ভ্যালিডিটি 81 দিন। আগে এই প্ল্যানে দিনে 1GB ডেটা ব্যবহার করা যেত। এবার 429 টাকা প্রিপেড রিচার্জে BSNL গ্রাহকরা দিনে 2.5GB ডেটা ব্যবহার করতে পারবেন। অক্টোবর মাসে এই রিচার্জ করলে অতিরিক্ত 1.5GB ডেটা পাওয়া যাবে। নভেম্বর মাসে রিচার্জ করলে মিলবে অতিরিক্ত 1GB ডেটা।

100 টাকার কম দামে ছয় মাস ভ্যালিডিটি দিচ্ছে BSNL, আর কী সুবিধা পাওয়া যাচ্ছে?

429 টাকা প্রিপেড রিচার্জে দিনে 2.5GB ডেটার সাথেই আনলিমিটেড কল আর দিনে 100 টা এসএমএস বিনামূল্যে পাওয়া যাবে। 429 টাকা BSNL প্রিপেড রিচার্জের ভ্যালিডিটি 81 দিন। সম্প্রতি Telecom Talk ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে এই খবর প্রকাশিত হয়েছে।

তবে বিভিন্ন সার্কেলে আলাদা ডেটার সুবিধা পাবেন গ্রাহকরা। উত্তর প্রদেশ (পশ্চিম) সার্কেলের গ্রাহকরা 349 টাকা, 399 টাকা আর 448 টাকা প্রিপেড রিচার্জের সাথেও অতিরিক্ত 1.5GB ডেটা ব্যবহার করতে পারবেন।

প্রিপেড প্ল্যান ঢেলে সাজালো Airtel, মিলবে দ্বিগুণ সুবিধা

অক্টোবর মাসের শুরুতে BSNL বাম্পার অফারের বৈধতা শেষ হয়েছিল। আবার অতিরিক্ত ডেটা দিয়ে নতুন গ্রাহক টানার চেষ্টা করছে রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  3. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  4. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  5. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  6. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  7. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  8. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  9. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  10. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.