100Mbps ব্রডব্যান্ড কানেকশান দেবে এই কোম্পানি

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 9 জুন 2018 20:34 IST
হাইলাইট
  • দুটি নতুন Fibro Combo ULD প্ল্যান লঞ্চ করেছে BSNL
  • দুটি প্ল্যানেই আনলমিটেড ভয়েস কলিং এর সুবিধা থাকবে
  • 50Mbps ও 100Mbps স্পিড পাওয়া যাবে এই দুটি প্ল্যানে

 বিনা যুদ্ধে জিও কে এক চুল জায়গা ছাড়তে নারাজ রাষ্ট্রায়াত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড। জিওর ফাইবার টু হোম JioFiber বাজারে আসারব আগেই আক্রমনাত্মক দুটি ব্রডব্যান্ড প্ল্যান লঞ্চ করল BSNL। Fibro Combo ULD 777 নামের প্রথম ব্রডব্যান্ড প্ল্যানে মাসে 50Mbps স্পিডে 500GB ডাটা পাবেন BSNL গ্রাহকরা। 30 দিনের ভ্যালিডিটি থাকবে এই প্ল্যানে। এছাড়াও Fibro Combo ULD 1277 প্ল্যানে 100Mbps স্পিডে 750GB ডাটা পাবেল গ্রাহকরা। এর ফলে লঞ্চের আগেই কঠিন প্রতিযোগিতার সম্মুখিন হবে JioFiber।
 
এর সাথেই এই দুই প্ল্যানের গ্রাহকরাই দেশ জুড়ে যে কোন ফোন নম্বরে আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন। আজ BSNL এর এই প্ল্যানের কথা টুইটারে শেয়ার করা হয়েছে। আন্দামান ও নিকোবর ছাড়া সব সার্কেলে গ্রাহকরা এই প্ল্যানের সুবিধা পাবেন। এক মাসের সিকিউরিটি ডিপোজিট রেখে এই কানেকশান নিতে পারবেন গ্রাহকরা।
 
Fibro Combo ULD 1277 প্ল্যানে মাসের 500GB ডাটা শেষ হয়ে গেলে স্পিড কমে 2Mbps হয়ে যাবে। সাধারন ব্যাবহারের জন্য এই স্পিড যথেষ্ট। এক বছর, দুই বছর ও তিন বছরের টাকা একসাথে দিলে এই প্ল্যানে যথাক্রমে 8,547 টাকা, 16,317 টাকা ও 23,310 টাকা দিতে হবে গ্রাহকদের।
 
 
Fibro Combo ULD 1277 প্ল্যানেও মাসের 750GB ডাটা শেষ হয়ে গেলে স্পিড কমে 2Mbps হয়ে যাবে। এক বছর, দুই বছর ও তিন বছরের টাকা একসাথে দিলে এই প্ল্যানে যথাক্রমে 14,047 টাকা, 26,817 টাকা ও 38,310 টাকা দিতে হবে গ্রাহকদের।
 
এছাড়াও এই সপ্তাহের শুরুতেই নতুন গ্রাহকদের জন্য মাসে মাত্র 99 টাকায় 20Mbps ব্রডব্যান্ড প্ল্যান লঞ্চ করেছিল রাষ্ট্রায়াত্ত মোবাইল পরিষেবা কোম্পানিটি। এই প্ল্যানে মাসে 45GB করে ডাটা পাবেন গ্রাহকরা। প্রতিদিন 1.5GB ডাটা পাওয়া যাবে 99 টাকার এই প্ল্যানে। দিনের ডাটা শেষ হয়ে গেলে এই কানেকশানের স্পিড কমে 1Mbps হয়ে যাবে বলে জানানো হয়েছে। নতুন গ্রাহকরা প্রথম 90 দিন এই প্ল্যান ব্যাবহার করতে পারবেন। 90 দিন শেষ হয়ে গেলে BSNL এর অন্য যে কোন প্ল্যানে নিজের প্ল্যান বদলে নিতে পারবেন গ্রাহকরা।
 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, BSNL 777
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Starlink: নিরাপত্তা উদ্বেগে আটকে গেল ভারতে স্টারলিঙ্ক ইন্টারনেট চালুর চূড়ান্ত ছাড়পত্র
  2. Oppo Reno 16 স্মার্টফোনকে ঘিরে জোর জল্পনার সূত্রপাত, চীনে Dimensity, ভারতে Snapdragon
  3. Lava Bold N2 5G: প্রথম সেলেই ছাড়, 12 হাজার টাকারও কমে কিনুন দেশী 5G ফোন
  4. 20,000 টাকার মধ্যে দুর্দান্ত ফোন আনছে OnePlus, নতুন N সিরিজ লঞ্চ হতে পারে জুলাইয়ে
  5. iOS 27 আপডেট প্রকাশ করল Apple, একলাফে বাড়ছে iPhone-এর স্পিড
  6. Apple-এর WWDC সম্মেলনের উদ্বোধন আজ, ChatGPT-এর মতো আসতে পারে Siri AI
  7. Redmi Turbo 5 দুর্ধর্ষ ফিচার্স নিয়ে ভারতে আসছে, 100W ফাস্ট চার্জিং ও 50MP OIS ক্যামেরা কনফার্মড
  8. Infinix Smart 20 লঞ্চ হল মাত্র 12,499 টাকায়, সিম বা ইন্টারনেট ছাড়াই করা যাবে কল
  9. OnePlus Turbo 6X সিরিজ 10 জুন লঞ্চ হচ্ছে, সস্তায় 8,000mah ব্যাটারি, মনোরম AMOLED ডিসপ্লে থাকবে
  10. ফোনের ভিতরেই JBL-এর সাউন্ড, লঞ্চ হল Infinix Note Edge JBL Edition, সঙ্গে ফ্রি 3,999 টাকার স্পিকার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.