BSNL মাত্র 1 টাকার রিচার্জ প্ল্যান ফিরিয়ে আনল, এক মাস আনলিমিটেড কলিং ও দৈনিক 2GB ডেটা সম্পূর্ণ ফ্রি-তে

BSNL জনপ্রিয় 1 টাকার ফ্রিডম প্ল্যান ফিরিয়ে এনেছে, যা এপ্রিল 30, 2026 পর্যন্ত ভ্যালিড থাকবে।

BSNL মাত্র 1 টাকার রিচার্জ প্ল্যান ফিরিয়ে আনল, এক মাস আনলিমিটেড কলিং ও দৈনিক 2GB ডেটা সম্পূর্ণ ফ্রি-তে

Photo Credit: BSNL

BSNLFreedom Plan Offers unlimited calls and other benefits with a new SIM at just Rs 1

হাইলাইট
  • BSNL জনপ্রিয় 1 টাকার ফ্রিডম প্ল্যান ফিরিয়ে এনেছে
  • এক মাস ফ্রি আনলিমিটেড কল ও দৈনিক 2 জিবি ডেটা মিলবে
  • অফার এপ্রিল 30, 2026 পর্যন্ত ভ্যালিড থাকবে
বিজ্ঞাপন

BSNL ফিরিয়ে আনল 1 টাকার ভাইরাল ফ্রিডম প্ল্যান। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি গ্রাহকদের অনুরোধে পুনরায় মাত্র 1 টাকার রিচার্জ প্যাকেজ চালু করেছে। মোবাইলের সিম রিচার্জ করতে গিয়ে প্রতি মাসে অনেকটা টাকা খরচ হচ্ছে আমজনতার। কিন্তু BSNL-এর অফারে চায়ের দোকানের একটা বিস্কুটের থেকেও কম দামে গোটা মাস জুড়ে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতি দিন 2 জিবি করে ডেটা, ও বিনামূল্যে SMS পাঠানোর সুবিধা পাওয়া যাবে। পূর্বে 2026 সালের জানুয়ারি 31 পর্যন্ত অফারটি ভ্যালিড ছিল। কিন্তু এপ্রিল মাস শুরু হতেই জনপ্রিয় ফ্রিডম প্ল্যান ফিরিয়ে আনার কথা জানিয়েছে বিএসএনএল।

BSNL-এর 1 টাকার ফ্রিডম প্ল্যানের বেনিফিট ও ভ্যালিডিটি

বিএসএনএল মাত্র 1 টাকা খরচ করে নতুন সিম তোলার সুযোগ দিচ্ছে। গ্রাহকরা 30 দিনের জন্য দেশের যে কোনও নম্বরে আনলিমিটেড কল করার বেনিফিট পাবে। প্রতি দিন 2 জিবি 4G ইন্টারনেট ডেটা ব্যবহার করা যাবে। এছাড়াও, সমস্ত নেটওয়ার্কে দৈনিক একশো এসএমএস ফ্রি থাকছে। ফেয়ার ইউজেস পলিসি বা FUP-এর অধীনে দৈনিক 2 জিবির কোটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি নেমে আসবে 40kbps-এ।

BSNL ফ্রিডম প্ল্যান কতদিন চলবে?

প্রত্যেকবারের মতো বিএসএনএল ফ্রিডম প্ল্যান সীমিত সময়ের মেয়াদের সাথে এসেছে। যদি আপনি 1 টাকায় পুরো মাস ফ্রি কলিং ও ডেটা উপভোগ করতে চান, তাহলে এপ্রিল 30, 2026-এর মধ্যেই নতুন সিম কিনতে হবে। তবে প্রক্রিয়াটি অনলাইনে উপলব্ধ নয়। নতুন সিম তুলতে নিকটবর্তী রিটেলার বা সংস্থার কমন সার্ভিসেস সেন্টারে যেতে হবে। সেখানে KYC সম্পন্ন করার পর নতুন BSNL সিম পাওয়া যাবে।

প্রসঙ্গত, মার্চে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে BSNL ও Vodafone Idea (Vi) পরিষেবা উন্নত করতে ও খরচ কমাতে হাত মেলাতে পারে। সহযোগিতার অংশ হিসেবে দুই সংস্থা নিজেদের মধ্যে টাওয়ার পরিকাঠামো শেয়ার করতে পারে। এই পদক্ষেপে নেটওয়ার্ক কভারেজ বাড়বে ও পরিচালন ব্যয় কমবে। আলোচনার মধ্যে রয়েছে টাওয়ার, ফাইবার নেটওয়ার্ক, ও স্পেকট্রাম শেয়ারিং সংক্রান্ত বিষয়।

Vi ও BSNL জোট বাঁধলে উভয় সংস্থা নেটওয়ার্ক কভারেজ বাড়াতে সক্ষম হবে। গ্রামাঞ্চল থেকে শহরে দুই সংস্থার ডেটা স্পিড ও কানেক্টিভিটি স্থিতিশীল হবে। এছাড়াও, 5G পরিষেবাও দ্রুত রোলআউট হবে বলে আশা করা যায়। সবচেয়ে বড় বড় কথা হল, এটি জিও এবং এয়ারটেলের একাধিপত্য কমিয়ে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কৌশলগত পদক্ষেপ হতে পারে। যদিও এই বিষয়ে কোনও পক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 8,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লের Realme 5G স্মার্টফোন বিক্রি হচ্ছে সস্তায়
  2. Alexa+ ভারতে লঞ্চ হল, চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দেবে Amazon-এর AI
  3. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  4. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  5. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  6. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  7. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  8. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  9. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  10. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »