ডাটা সুনামি প্যাক নিয়ে এলো BSNL

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 17 সেপ্টেম্বর 2018 12:18 IST
হাইলাইট
  • দুটি আনলিমিটেড ভয়েস কল প্ল্যান নিয়ে এলো BSNL
  • সবথেকে কম দামে একটি ডাটা প্ল্যান লঞ্চ করেছে কোম্পানি
  • শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলে এই প্ল্যানগুলি লঞ্চ হয়েছে

ডাটা ব্যবহারকারীদের জন্য  98 টাকার ডাটা সুনামি প্যাক লঞ্চ করেছে BSNL।

নতুন দুটি আনলিমিটেড ভয়েস কল প্ল্যান নিয়ে এলো  BSNL। আপাতত শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলে এই প্ল্যানগুলি লঞ্চ হয়েছে। 105 টাকা ও  328 টাকায় প্ল্যান দুটি লঞ্চ করেছে রাষ্ট্রায়াত্ত্ব কোম্পানিটি। নতুন এই প্ল্যান দুটির নাম অনন্ত ও অনন্ত প্লাস। এই প্ল্যানে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল করা যাবে। একটি রিপোর্টে জানানো হয়েছে অন্যান্য কিছু সার্কেলেও এই প্ল্যান পাওয়া যাচ্ছে। এর সাথেই আজ পর্যন্ত সবথেকে কম দামে একটি ডাটা প্ল্যান লঞ্চ করেছে কোম্পানি।

105 টাকার অনন্ত প্ল্যানে আনলিমিটেড লোকাল ন্যাশানাল ও রোমিং কল করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি  26 দিন। তবে এই প্ল্যানের সাথে কোন ডাটা বা SMS এর সুবিধা পাওয়া যাবে না। TelecomTalk এ এক রিপোর্টে এই কথা জানানো হয়েছে। অন্যদিকে  328 টাকার অনন্ত প্লাস প্ল্যানে একি সুবিধা  90 দিনের জন্য পাওয়া যাবে। তবে দিল্লি ও মুম্বাই সার্কেলে এই প্ল্যান কাজ করবে না।

ডাটা ব্যবহারকারীদের জন্য  98 টাকার ডাটা সুনামি প্যাক লঞ্চ করেছে কোম্পানি। এই প্ল্যানে প্রতিদিন  1.5GB ডাটা ব্যবহার করা যাবে। প্ল্যানের ভ্যালিডিটি  26 দিন। এর ফোলে গ্রাহকরা মোট  39GB ডাটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে  1GB ডাটার জন্য খরচ হবে মাত্র  2.5 টাকা। তবে আপাতত শুধুমাত্র কেরালা সার্কেলে কোম্পানির  4G নেটওয়ার্ক রয়েছে। কোম্পানি জানিয়েছে শীঘ্রই এই পরিষেবা দেশের অন্য সার্কেলেও চালু করা হবে।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  2. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  3. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  4. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  5. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  6. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  7. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  8. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  9. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  10. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.