একই দামে ব্রডব্যান্ডে ছয় গুণ বেশি ডাটা দিচ্ছে BSNL

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 7 ডিসেম্বর 2018 13:57 IST
হাইলাইট
  • আনলিমিটেড ব্রডব্যান্ড প্ল্যানে আগের থেকে বেশি সুবিধা দিতে শুরু করল BSNL
  • আগের থেকে ছয় গুন পর্যন্ত বেশী ডাটা পাওয়া যাবে
  • যাবে। 2295 টাকা প্ল্যানে দিনে 35GB ডাটা ব্যবহার করা যাবে

2295 টাকা প্ল্যানে দিনে 35GB ডাটা ব্যবহার করা যাবে

299 টাকা ব্রডব্যান্ড প্ল্যান নতুন করে সাজানোর পরে আনলিমিটেড ব্রডব্যান্ড প্ল্যানে আগের থেকে বেশি সুবিধা দিতে শুরু করল BSNL। নতুন প্ল্যানগুলিতে ডাটা ব্যবহারের দৈনিক লিমিট শুরু হয়েছে। আগে এই প্ল্যানগুলিতে কোন দৈনিক লিমিট ছিল না। তবে দৈনিক লিমিট যোগ কোম্পানির হলেও আনলিমিটেড প্ল্যানগুলিতে আগের থেকে ছয় গুন পর্যন্ত বেশী ডাটা দিচ্ছে রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থা। 675, 845, 999, 1,199, 1,495, 1,745 আর 2,295 টাকা প্ল্যানে বদল এনেছে BSNL। 2295 টাকা প্ল্যানে দিনে 35GB ডাটা ব্যবনহার করা যাবে।

আরও পড়ুন: পুরনো স্মার্টফোন কিনলে বিপুল ক্যাশব্যাক দিচ্ছে Jio

675 টাকা প্ল্যানে দিনে 5GB ডাটা ব্যবহার করা যাবে। অর্থাৎমাসে মোট 150GB ডাটা ব্যবহার করা যাবে। 675 টাকা প্ল্যানে 10 Mbps স্পিড পাওয়া যাবে। আগে এই প্ল্যানে 35GB ডাটা পাওয়া যেত। দিনে 5GB ডাটার সাথেই এই প্ল্যানে সারা ভারতের যে কোন নম্বরে বিনামূল্যে ফোন করা যাবে।

845 টাকা প্ল্যানে 10Mbps স্পিডে দিনে 10GB ডাটা ব্যবহার করা যাবে। ফলে এই প্ল্যানে 300 GB ডাটা ব্যবহার করা যাবে। আগে 845 টাকা প্ল্যানে মাসে 50GB ডাটা ব্যবহার করা যেত। সাথে থাকছে ভারতের যে কোন নম্বরে বিনামূল্যে ফোন করার সুবিধা। 999 টাকা ও 1199 টাকা প্ল্যানে যথাক্রমে দিনে 15GB ও 20GB ডাটা ব্যবহার করা যাবে। এই দুটি প্ল্যানে 10 Mbps কানেকশান স্পিড পাওয়া যাবে।

আরও পড়ুন: প্রিপেড রিচার্জে 100 শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে Vodafone

1495 টাকা প্ল্যানে আগে মাসে 140GB ডাটা ব্যবহার করা যেত। এখন এই প্ল্যানে দিনে 25GB ডাটা ব্যাবহার করা যাবে। অর্থাৎ এই প্ল্যানে মাসে সর্বোচ্চ 750GB ডাটা ব্যবহার করা যাবে। 2295 টাকা প্ল্যানে দিনে 35GB ডাটা ব্যবহার করা যাবে। আগে এই প্ল্যানে 200GB ডাটা ব্যবহার করা যেত। এই প্ল্যানে 24Mbps কানেকশান স্পিড থাকছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, BSNL Broadband
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.