লম্বা ভ্যালিডিটিতে জলের দরে দিনে 1.5GB ডেটা দিচ্ছে BSNL

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 22 জানুয়ারী 2019 10:17 IST
হাইলাইট
  • নতুন প্ল্যানের ভ্যালিডিটি 180 দিন
  • খরচ 899 টাকা
  • দিনে 1.5GB ডেটা ব্যবহার করতে পারবেন

899 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 180 দিন

 লম্বা ভ্যালিডিটির নতুন প্ল্যান লঞ্চ করল ভারত সঞ্চার নিগম লিমিটেড। নতুন প্ল্যানের ভ্যালিডিটি 180 দিন। খরচ 899 টাকা। 899 টাকায় 180 দিন BSNL গ্রাহকরা দিনে 1.5GB ডেটা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ 899 টাকায় মোড় 270GB ডেটা ব্যবহার করতে দেবে BSNL। ইতিমধ্যেই 999 টাকায় 181 দিন রোজ 1.5GB ডেটা দিচ্ছে BSNL। সারা ভারতের সব BSNL গ্রাহক 999 টাকা প্ল্যান ব্যবহার করতে পারলেও শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলের BSNL গ্রাহকরা 899 টাকা প্ল্যান ব্যবহার করতে পারবেন।

 

আরও পড়ুন: এক নম্বরে Jio, চাপে Vodafone

 

Telecom Talk এ প্রকাশিত এক রিপোর্টে 899 টাকা প্ল্যানে BSNL গ্রাহক দিনে 1.5GB ডেটা ব্যবহার করতে পারবেন। সাথে থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কল (দিল্লি ও মুম্বাই সার্কেল বাদ দিয়ে) দিনে 50 টি SMS। 899 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 180 দিন। শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলের BSNL গ্রাহকরা 899 টাকা প্ল্যান ব্যবহার করতে পারবেন।

 

আরও পড়ুন: ঘাড়ে Jio, জলের দরে এক বছর ভ্যালিডিটি দিচ্ছে BSNL

 

আগেই জানানো হয়েছে সারা ভারতের গ্রাহইকদের জন্য রয়েছে 999 টাকার BSNL প্ল্যান। এই প্ল্যানে দিনে 1.5GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কল (দিল্লি ও মুম্বাই সার্কেল সহ)। 999 তাকা প্ল্যানের ভ্যালিডিটি 181 দিন। লেটেস্ট অফারে 999 টাকা প্ল্যানে গ্রাহকরা রোজ 3.21GB ডেটা ব্যবহার করতে পারবেন।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.