একাধিক প্রিপেড রিচার্জ তুলে নিল BSNL

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 মে 2019 18:14 IST
হাইলাইট
  • 333 টাকা আর 444 টাকা প্রিপেড রিচার্জ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল BSNL
  • এছাড়াও 339 টাকা, 379 টাকা আর 392 টাকা রিচার্জ তুলে নিয়েছে BSNL
  • সম্প্রতি বাম্পার অফারের ভ্যালিডিটি 30 জুন পর্যন্ত বাড়িয়েছিল BSNL

BSNL এর কলকাতা ওয়েবসাইট থেকে 333 টাকা আর 444 টাকা প্রিপেড রিচার্জ সরিয়ে নেওয়া হয়েছে

333 টাকা আর 444 টাকা প্রিপেড রিচার্জ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল ভারত সঞ্চার নিগম লিমিটেড। 2017 সালে এই দুটি রিচার্জ নিয়ে এসেছিল রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। এছাড়াও 339 টাকা, 379 টাকা আর 392 টাকা রিচার্জ তুলে নিয়েছে BSNL। সম্প্রতি বাম্পার অফারের ভ্যালিডিটি 30 জুন পর্যন্ত বাড়িয়েছিল কোম্পানিটি। এই অফারে সব প্রিপেড গ্রাহক দিনে 2.21GB অতিরিক্ত ডেটা পাবেন।

BSNL এর কলকাতা ওয়েবসাইট থেকে 333 টাকা আর 444 টাকা প্রিপেড রিচার্জ সরিয়ে নেওয়া হয়েছে। 333 টাকায় 45 দিন ভ্যালিডিটির সাথেই আনলিমিটেড কল আর দিনে 3GB ডেটা ব্যবহার করা যেত। 444 টাকা রিচার্জে 60 দিন ভ্যালিডিটির সাথেই আনলিমিটেড কল আর দিনে 4GB ডেটা ব্যবহার করা যেত। এই দুটি প্ল্যান ছাড়াও 339 টাকা, 379 টাকা আর 392 টাকা রিচার্জ তুলে নিয়েছে BSNL। Telecom Talk ওয়েবসাইটে প্রথম এই পাঁচটি রিচার্জ প্ল্যান তুলে নেওয়ার খবর প্রকাশিত হয়েছিল।

Advertisement

তবে কেন এই পাঁচ প্রিপেড প্ল্যান সরিয়ে নেওয়া হল তা জানায়নি রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। এই সপ্তাহেই ‘বাম্পার অফার'এর বৈধতা বাড়িয়েছে BSNL। গত বছর সেপ্টেম্বরে এই অফার নিয়ে এসেছিল রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। এই অফারের সব BSNL প্রিপেড গ্রাহক দিনে অতিরিক্ত 2.2GB  ডেটা ব্যবহার করতে পারবেন। 186 টাকা থেকে 1699 টাকা পর্যন্ত একাধিক প্ল্যানে এই সুবিধা পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , BSNL, Bharat Sanchar Nigam Limited
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  2. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  3. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  4. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  5. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  6. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  7. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  8. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  9. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  10. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.