মাত্র 349 টাকা থেকে তিনটি নতুন ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে আসছে BSNL

49 টাকা আর 399 টাকা প্ল্যানে দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে। 499 টাকা প্ল্যানে থাকছে দিনে 3GB ডেটা। আন্দামান ও নিকোরব সার্কেল ছাড়া গোটা দেশের BSNL গ্রাহকরা এই তিনটি প্ল্যান ব্যবহার করতে পারবেন।

মাত্র 349 টাকা থেকে তিনটি নতুন ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে আসছে BSNL

1 জুলাই থেকে BSNL এর তিনটি নতুন প্ল্যান ব্যবহার করা যাবে

হাইলাইট
  • 349 টাকা আর 399 টাকা প্ল্যানে দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে
  • 499 টাকা প্ল্যানে থাকছে দিনে 3GB ডেটা
  • 1 জুলাই থেকে এই প্ল্যান ব্যবহার করা যাবে
বিজ্ঞাপন

তিনটি নতুন ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে আসছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। এই প্ল্যানগুলিতে 8Mbps স্পিডে দিনে 3GB  porrzont ডেটা ব্যবহার করা যাবে। 349 টাকা আর 399 টাকা প্ল্যানে দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে। 499 টাকা প্ল্যানে থাকছে দিনে 3GB ডেটা। আন্দামান ও নিকোরব সার্কেল ছাড়া গোটা দেশের BSNL গ্রাহকরা এই তিনটি প্ল্যান ব্যবহার করতে পারবেন। 1 জুলাই থেকে এই প্ল্যান ব্যবহার করা যাবে।

এই তিনটি প্ল্যানের মধ্যে সব থেকে কম দামের প্ল্যানে মাসে 349 টাকা খরচ হবে। এই প্ল্যানের নাম 2GB BSNL CUL। 8Mbps স্পিডে এই প্ল্যানে দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে। দিনের 2GB ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে 1Mbps হয়ে যাবে।

349 টাকা প্ল্যানের সাথেই থাকছে ভয়েস কল এর সুবিধা। রাত 10 টা 30 মিনিট থেকে সকাল 6 টা পর্যন্ত সব নেটওয়ার্কে বিনামূল্যে আনলিমিটেড কল করা যাবে। তবে অন্য নেটওয়ার্কে ফোন করার জন্য 600 টাকা টকটাইম দিচ্ছে BSNL।

399 টাকা প্ল্যানেও 8Mbps স্পিডে এই প্ল্যানে দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে। দিনের 2GB ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে 1Mbps হয়ে যাবে। তবে এই প্ল্যানের সাথে আনলিমিটেড ভয়েস কল করা যাবে।

499 টাকা প্ল্যানে দিনে 3GB ডেটা ব্যবহার করা যাবে। কানেকশন স্পিড 8Mbps। দিনের 3GB ডেটা শেষ হলে স্পিড কমে 1Mbps হয়ে যাবে। 399 টাকা প্ল্যানের মতোই 499 টাকা প্ল্যানের সাথেও থাকছে আনলিমিটেড ভয়েস কল এর সুবিধা।

উপরের সব কটি ব্রডব্যান্ড প্ল্যানের সাথেই থাকছে 1GB স্পেসের ইমেল আইডি। অন্তত এক মাসের জন্য এই প্ল্যান নিতেই হবে গ্রাহককে। 1 জুলাই থেকে BSNL গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।  

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  2. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  3. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  4. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  5. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  6. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  7. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  8. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  9. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  10. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »