অবিশ্বাস্য অফার! 100 টাকার কম দামে দিনে 10GB ডেটা দিচ্ছে BSNL

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 27 অগাস্ট 2019 11:34 IST
হাইলাইট
  • শুধুমাত্র 4G গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন
  • দিনে 10GB ডেটা পাওয়া যাবে
  • এই দুই প্ল্যানের সাথে কলিং এর সুবিধা থাকছে না

প্রিপেড গ্রাহকদের জন্য দুটি নতুন প্ল্যান নিয়ে এসেছে BSNL

ভারতে প্রিপেড গ্রাহকদের জন্য দুটি নতুন প্ল্যান নিয়ে এল ভারত সঞ্চার নিগম লিমিটেড। এই দুই প্ল্যানের সাথেই দিনে 10GB  4G ডেটা ব্যবহার করা যাবে। 96 টাকা আর 236 টাকা প্ল্যানের ভ্যালীডিটি যথাক্রমে 28 দিন আর 84 দিন। যে সব সার্কেলে কোম্পানির 4G পরিষেবা রয়েছে শুধু সেখানেই এই দুই প্ল্যান লঞ্চ করছে BSNL। তবে এই প্ল্যানের সাথে শুধু ডেটা ব্যবহার করা যাবে। সম্প্রতি 1098 টাকায় 75 দিন ভ্যালিডিটির প্ল্যান নিয়ে এসেছিল রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি।

96 টাকা আর 236 টাকা প্রিপেড প্ল্যানে BSNL গ্রাহকরা দিনে 10GB 4G ডেটা ব্যবহার করতে পারবেন। 96 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 28  দিন। অন্যদিকে 236 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। অর্থাৎ 96 টাকা প্রিপেড প্ল্যানে মোট 280GB আর 236 টাকা প্রিপেড প্ল্যানে মোট 840GB ডেটা ব্যবহার করা যাবে।

Telecom Talk অয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে যে সব সার্কেলে ইতিমধ্যেই BSNL এর 4G পরিষেবা রয়েছে সেখানে ইতিমধ্যেই এই দুই প্ল্যান শুরু হয়েছে। যদিও এখনও দেশের বেশিরভার অংশেই BSNL এর 2G আর 3G নেটওয়াত্ররক কাজ করে।

তবে 96 টাকা আর 236 টাকা BSNL প্রিপেড প্ল্যানের সাথে কোন কলিং সুবিধা থাকছে না। সিমীত সময়ের জন্য এই দুই প্ল্যান লঞ্চ করেছে রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। যদিও BSNL ওয়েবসাইটে এখনও এই দুই প্ল্যান দেখা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  2. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  3. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  4. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  5. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  6. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  7. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  8. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  9. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  10. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.