নতুন EMF লিমিট কার্যকর হলে টেলিকম সংস্থাগুলি তুলনামূলকভাবে কম টাওয়ার ব্যবহার করে আরও বিস্তৃত নেটওয়ার্ক কভারেজ দিতে পারবে।
Photo Credit: Pexels/Zz
New 5G radiation limit may take effect in September, 2026
ফোনে 5G নেটওয়ার্ক থাকা সত্ত্বেও ইন্টারনেট কচ্ছপের গতিতে চলছে বা বারবার কল ড্রপের সম্মুখীন হচ্ছেন? এর পিছনে অন্যতম কারণ হতে পারে 5G নেটওয়ার্কে বাড়তে থাকা ট্রাফিকের চাপ। একই সময়ে বেশি সংখ্যক গ্রাহক নেটওয়ার্ক ব্যবহার করলে ডেটা স্পিডের উপর প্রভাব পড়তে পারে। তবে শীঘ্রই এই সমস্যার সমাধান হতে পারে। কেন্দ্রীয় সরকার 5G মোবাইল নেটওয়ার্কের জন্য ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড বা ইএমএফ (EMF) সংক্রান্ত নির্ধারিত সীমা শিথিল করছে বলে জানা গিয়েছে। নতুন নিয়ম কার্যকর হলে টেলিকম সংস্থাগুলি তুলনামূলকভাবে কম টাওয়ার ব্যবহার করে আরও বিস্তৃত নেটওয়ার্ক কভারেজ দিতে পারবে। ব্যয় কমিয়ে একই পরিকাঠামোর মাধ্যমে বেশি এলাকায় পরিষেবা দেওয়া সম্ভব হবে।
ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুসারে, সংশোধিত ইএমএফ নিয়ম সেপ্টেম্বর মাস থেকে চালু হতে পারে। তাদের দাবি, এই নতুন নিয়মে 5G বেস ট্রান্সসিভার স্টেশন বা BTS-এর জন্য পাওয়ার ডেনসিটি বর্তমান 5 ওয়াট প্রতি স্কোয়ার মিটার থেকে বাড়িয়ে 10 ওয়াট প্রতি স্কোয়ার মিটার করা হতে হবে।
পাওয়ার ডেনসিটির সীমা বাড়লে BTS থেকে নির্গত সিগন্যাল তুলনামূলকভাবে আরও দূরে পৌঁছতে পারবে। ফলে টেলিকম অপারেটরা একটি টাওয়ার সাইট থেকে বড় এলাকা কভার করার সুযোগ পাবে। বেশি এলাকায় নেটওয়ার্ক পরিষেবা দেওয়ার জন্য নতুন করে টাওয়ার বসানোর প্রয়োজন কমে যাবে।
এই পরিবর্তনের মাধ্যমে ভারত 5G রেডিয়েশন সীমাকে আর্ন্তজাতিক মানদন্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলার চেষ্টা করছে। এটি সরাসরি ইন্টারনেট স্পিড একলাফে বৃদ্ধি করবে এমনটা নয়। প্রধান সুবিধা হতে পারে আরও কার্যকর নেটওয়ার্ক কভারেজ এবং পরিকাঠামো বিস্তার।
বর্তমানে ফাইভ-জি নেটওয়ার্কের উপর ক্রমাগত চাপ বাড়ছে। কোথাও ভাল পারফরম্যান্স পাওয়া যাচ্ছে, কিন্তু অন্য কথাও কম। এই পরিস্থিতিতে EMF লিমিট বাড়িয়ে নেটওয়ার্ক রেঞ্জ ও কভারেজ উন্নত করে বেশি সংখ্যক ব্যবহারকারীকে আরও ভালভাবে পরিষেবা দেওয়া যাবে। এতদিন ICNIRP বা ইন্টারন্যাশনাল কমিশন অফ নন-আয়োনাইজিং রেডিয়েশন প্রোটেকশন-এর সুপারিশ মেনে কঠোর EMF লিমিট বজায় রেখেছিল ভারত।
এ দেশে শুরুর দিকে মোবাইল নেটওয়ার্কের জন্য প্রতি বর্গমিটারে পাওয়ার ডেনসিটি ছিল 1 ওয়াট। গত বছর সীমা বাড়িয়ে 5 ওয়াট করা হয়। এবার লিমিট 10 ওয়াট হতে চলেছে। রিপোর্ট অনুসারে, বর্তমানে জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ও অস্ট্রেলিয়া-সহ বিশ্বের 137টি দেশ প্রতি বর্গমিটারে 10 ওয়াট লিমিট অনুসরণ করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy SmartTag 3 India Launch Timeline Confirmed by Company Executive
Microsoft Announces $50 Xbox Nano Controller, Launch Set for Next Month