সারা ভারতে VoLTE লঞ্চ করল Idea

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 জুন 2018 12:41 IST
হাইলাইট
  • ভারতের সবকটি সার্কেলে VoLTE পরিষেবা চালু করেছে Idea
  • মোট 20 টি সার্কেলে 4G পরিষেবা দেয় Idea
  • জিও দেশ জুড়ে VoLTE লঞ্চ করার পরে অন্য অপারেটাররাও VoLTE চালু করেছে

ভারতের সবকটি সার্কেলে VoLTE পরিষেবা চালু হয়ে গিয়েছে। মঙ্গলবার এমনটাই জানালো মুম্বাইয়ের টেলিকম কোম্পানি আইডিয়া সেলুলার। কোম্পানি জানিয়েছে ভারতের সবকটি 4G সার্কেলে VoLTE পরিষেবা শুরু হয়ে গিয়েছে। ভারতে মোট 20 টি সার্কেলে 4G পরিষেবা দেয় আইডিয়া। এইন সবকটি সার্কেলেই VoLTE পরিষেবা শুরু হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যেই অন্যতম হিমাচল প্রদেশ, উড়িষ্যা, আসাম, উত্তর পূর্ব পরিষেবা এলাকা ও জম্মু ও কাশ্মীর। এর আগে VoLTE পরিষেবা ব্যবহারের জন্য গ্রাহকদের 30GB ডাটা বিনামূল্যে দিচ্ছিল আইডিইয়া।

 

গ্রাহকরা VoLTE ব্যবহার শুরু করলে প্রথমেই 10GB ডাটা পাচ্ছিলেন। চার সপ্তাহ পরে এই সার্ভিসের ফিডব্যাক দিলে পরের 10GB ডাটা পাওয়া যাবে। আবার আট সুপ্তাহ পরে আরও একটি ফিডব্যাক দিলে শেষ 10GB ডাটা পাবেন গ্রাহকরা।

Advertisement

 

“সব সার্কেলে VoLTE পরিষেবা চালু করার ফলে আইডিয়া ভারতের একমাত্র কোম্পানি যাদের 2G, 3G, 4G, VoLTE সবকটি পরিষেবা রয়েছে।” বলে জানান আইডিয়ার চিফ মার্কেটিং অফিসার শষি শঙ্কর।

 

রিলায়েন্স জিও দেশ জুড়ে VoLTE লঞ্চ করার পরে অন্য অপারেটাররাও সেই পরিষেবা চালু করতে শুরু করেছে। এপ্রিল মাসে অল্প কিছু সার্কেলে VoLTE পরিষেবা লঞ্চ করেছিল এয়ারটেল। কোম্পানির গ্রাহকরা এই পরিষেবা ব্যবহার করলে তাদের বিনামূল্যে 30GB ডাটা দিচ্ছিল এয়ারটেল।

Advertisement

 

ফেব্রুয়ারী মাসে রাজধানী দিল্লিতে VoLTE পরিষেবা শুরু করে ভোডাফোন। এর সাথেই মুম্বাই ও গুজরাটেও এই পরিষেবা চালু করেছিল ভোডাফোন। যদিও এয়ারটেল ও আইডিয়ার মতো ভোডাফোনের VoLTE পরিষেবা ব্যবহার করলে বিনামূল্যে কোন ডাটা পাবেন না।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Idea, VoLTE, 4G, 4G VoLTE
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.