প্রতিদিন ৩জিবি ডেটার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল জিও

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 15 মে 2020 12:28 IST
হাইলাইট
  • ৯৯৯ টাকা প্ল্যান এসেছে জিও
  • ৩জিবি ডেটা শেষ হলে স্পিড কমে ৬৪কেবিপিএস হবে
  • ভ্যালিডিটি ৮৪ দিন

নতুন প্রিপেডি প্ল্যান নিয়ে জিও

৯৯৯ টাকায় নতুনপ্রিপেড প্ল্যান নিয়ে এল জিও। এই প্ল্যানে প্রতিদিন ৩জিবি ডেটা ব্যবহার করা যাবে।  ভ্যালিডিটি ৮৪ দিন। এছাড়াও ৯৯৯ টাকা প্রিপেড প্ল্যানে সব জিও নম্বরে আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০ এসএমএস বিনামূল্যে করা যাবে।

৯৯৯ টাজা প্ল্যানের দৈনিক ৩জিবি ডেটা শেষ হলে স্পিড কমে ৬৪কেবিপিএস হবে। মাইজিও অ্যাপ ও অন্যান্য থার্ড পার্টি অ্যাপ থেকে এই প্ল্যান রিচার্জ করা যাবে। এছারাও ৩৪৯ টাকা প্ল্যানেও প্রতিদিন ৩জিবি ডেটা পাওয়া যাবে। যদিও সেই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।

করোনাভাইরাসের কারণে ঘরে বসে কাজ করতে হচ্ছে সবাইকে। বাড়ি থেকে কাজ করতে চাই একটি ভালো ইন্টারনেট কানেকশন ও অনেক ডেটা। এই কথা মাথায় রেখেই 2,399 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Jio। এই প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে 365 দিন ভ্যালিডিটি। 2,399 টাকা প্রিপেড প্ল্যানের সঙ্গেই “ওয়ার্ক ফ্রম-হোম” অ্যাডি-অন প্যাক নিয়ে এসেছে মুম্বাইয়ের কোম্পানিটি। 151 টাকা, 201 টাকা ও 251 টাকার এই প্ল্যানগুলিতে অতিরিক্ত 50GB পর্যন্ত ডেটা ব্যবহার করা যাবে।

2,399 টাকা প্রিপেড প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কল ও এসএমএস। এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। ফেব্রুয়ারিতে 2,121 টাকা প্ল্যান নিয়ে এসেছিল সংস্থাটি। সেই প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটার সঙ্গেই 336 দিন বৈধতা দিচ্ছিল Jio।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  2. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  3. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
  4. অনলাইনে কেনাকাটা করেন? সরকারের নতুন নিয়মে এবার লাভবান হবেন আপনি
  5. Samsung Galaxy S26 FE স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  6. ChatGPT আপনার আশির দশকের রেট্রো ছবি বানাতে কত বিদ্যুৎ ও জল খরচ করছে জানেন?
  7. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  8. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  9. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  10. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.