এবার বিনামূল্যে কত ডাটা দিচ্ছে Jio?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 নভেম্বর 2018 09:28 IST
হাইলাইট
  • কিছু গ্রাহকের জন্য সেলিব্রেশান প্যাকের বৈধতা বাড়াল Jio
  • দিনে 2 GB অতিরিক্ত ডাটা দেবে Jio
  • মোট 10GB অতিরিক্ত ডাটা পাওয়া যাবে

সেলিব্রেশান প্যাকের বৈধতা বাড়াল Jio

কিছু গ্রাহকের জন্য সেলিব্রেশান প্যাকের বৈধতা বাড়াল Jio। এই অফারে Jio গ্রাহকরা প্রতিদিন অতিরিক্ত 2GB ডাটা ব্যবহার করতে পারবেন। 5 দিন এই অতিরিক্ত ডাটা বিনামূল্যে পাওয়া যাবে। My Jio অ্যাপ থেকে এই সুবিধা দেখে নেওয়া যাবে।

নির্বাচিত গ্রাহকদের দিনে 2 GB অতিরিক্ত ডাটা দেবে Jio। 5দিন এই অতিরিক্ত ডাটা পাবেন গ্রাহক। এর ফলে মোট 10GB অতিরিক্ত ডাটা পাওয়া যাবে। গ্রাহক কোন প্ল্যানের ডাটা কত পরিমানে ব্যবহার করেন তার উপরে নির্ভর করে এই অফারের গ্রাহক নির্বাচন করে মুম্বাই এর কোম্পানিটি।

Advertisement

এই অফার সম্পর্কে বিস্তারে জানতে MyJio অ্যাপের মাই প্ল্যান বিভাগে যেতে হবে। 30 নভেম্বর পর্যন্ত এই অফার চালু থাকতে লক্ষ্য করেছি আমরা।

আরও পড়ুন: ভারতীয় রেলের সাথে যুক্ত হল Jio

তবে টেলিকমটকে এক রিপোর্টে জানানো হয়েছে সেলিব্রেশান প্যাকে সব গ্রাহক একই সুবিধা পাবেন না। তবে এই অফারে প্রত্যেক গ্রাহক অন্তত 8GB ডাটা বিনামূল্যে পাবেন। সেপ্টেম্বর মাসে প্রথম সেলিব্রেশান প্ল্যান লঞ্চ করেছিল Jio। শুরুতে কোম্পানির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সব Jio গ্রাহকের কাছে এই প্ল্যান পৌঁছে দেওয়া হয়েছিল।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Reliance Jio, Jio Celebrations Pack, Reliance, Jio
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.