4G ইন্টারনেটের গুণমানে এক নম্বরে Jio

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 ফেব্রুয়ারি 2019 09:19 IST
হাইলাইট
  • 4G ডেটার গুণমানে এক নম্বরে রয়েছে মুকেশ আম্বানির Jio
  • 4G ইন্টারনেট স্পিডে এক নম্বরে রয়েছে Airtel
  • 3G ডাউনলোড স্পিডে এক নম্বরে রয়েছে BSNL

4G ডেটার গুণমানে এক নম্বরে রয়েছে Jio

ভারতে 4G ডেটার গুণমানে এক নম্বরে রয়েছে মুকেশ আম্বানির Jio। সম্প্রতি Tutela নামে এক কোম্পানি সমীক্ষা রিপোর্টে এই কথা জানিয়েছে। যদিও 4G ইন্টারনেট স্পিডে ভারতে এক নম্বরে রয়েছে Airtel। ডাউনলোড স্পিডে সবার নীচে রয়েছে Jio। 3G নেটওয়ার্কে ডাউনলোড স্পিডে এক নম্বরে রয়েছে BSNL। দুইয়ে Vodafone।

Tutela জানিয়েছে মোট কভারেজ এলাকার 95.7 শতাংশ এলাকায় Jio গ্রহকরা ইন্টারনেট ব্যবহার করতে পেরেছিলেন। যদিও মাত্র 45.5 শতাংশ গ্রাহক হাই স্পিড ডেটা ব্যবহার করতে পেরেছেন। বাকি গ্রাহকদের ইন্টারনেট স্পিড 4Mbps এর নীচে ছিল। এই স্পিডে ইন্টারনেট ব্রাউজ করা গেলেও ভিডিও স্ট্রিমিং এ সমস্যার সম্মুখীন হতে হয়েছে বেশিরভার Jio গ্রাহককে। অন্যদিকে Aitel এর 48.1 শতাংশ গ্রাহক হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পেরেছেন।

 

4G নেটওয়ার্ক পাওয়ার দিক থেকে এক নম্বরে রয়েছে Jio ও Airtel। তবে উড়িষ্যায় এই তালিকায় এক নম্বরে রয়েছে Airtel। Tutela জানিয়েছে 1 ডিসেম্বর 2018 থেকে 30 জানুয়ারি 2019 এর মধ্যে পাওয়া তথ্য থেকে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Reliance Jio, Airtel, Vodafone, BSNL, Idea, Vodafone Idea
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  2. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  3. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  4. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  5. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  6. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  7. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  8. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  9. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  10. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.