দিনে 6GB ডাটা ব্যবহার করতে পারবেন BSNL গ্রাহকরা

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 জুলাই 2018 18:30 IST
হাইলাইট
  • এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 6GB করে ডাটা ব্যবহার করতে পারবেন
  • আপাতত শুধুমাত্র কেরালা সার্কেলে কোম্পানির 4G সার্ভিস চালু রয়েছে
  • BSNL এর সব সার্কেলে এই অফার লঞ্চ হয়েছে বলে জানা গিয়েছে

নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করল রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 6GB করে ডাটা ব্যবহার করতে পারবেন। এর সাথেই আনলিমিটেড কলিং এর  সুবিধা পাবেন গ্রাহকরা। নতিন এই প্ল্যানের ভ্যালিডিটি 60 দিন। এর আগে 444 টাকার প্ল্যানে প্রতিদিন 4GB ডাটা ব্যবহার করতে পারতেন গ্রাহকরা। তবে সেই প্ল্যানে কোন ভয়েস কলিং এর সুবিধা পাওয়া যাত না। নতুন এই প্ল্যানে প্রতিদিন 2GB অতিরিক্ত ডাটার সাথেই আনলিমিটেড ভয়েস কলিং ও SMS এর সুবিধা দেবে BSNL। আপাতত শুধুমাত্র কেরালা সার্কেলে কোম্পানির 4G সার্ভিস চালু রয়েছে। BSNL এর সব সার্কেলে এই অফার লঞ্চ হয়েছে বলে জানা গিয়েছে।

Jio-র 799 টাকার প্ল্যানের সাথে প্রতিযোগিতা করবে BSNL-এর 444 টাকার প্ল্যান। Jio-র 799 টাকার প্ল্যানে গ্রাহকরা রোজ 5GB ডাটা আনলিমিটেড কলিং আর রোজ 100 টি SMS পান। BSNL-এর 186 টাকা, 429 টাকা, 666 টাকা, 999 টাকার অন্যন্য কম্বো প্যাকগুলিও ঢেলে সাজানো হয়েছে।

186 টাকার প্ল্যানে গ্রাহকরা 28 দিন প্রতিদিন 3GB ডাটা পাবেন। 429 টাকার প্ল্যানে 81 দিন ধরে প্রতিদিন 3GB ডাটা পাওয়া যাবে। 666 টাকার প্ল্যানে 120 দিন ধরে প্রতিদিন 3.5GB ডাটা পাবেন। আর 999 টাকার প্ল্যানে গ্রাহকরা 180 দিন ধরে প্রতিদিন 3GB ডাটা পাবেন।]

শুধুমাত্র মোবাইলের দুনিয়াতেই নয়। Jio ও Airtel কে টেক্কা দিতে ব্রোডব্যান্ডেও একাধিক নতুন প্ল্যান লঞ্চ করেছে BSNL। কোম্পানির ফাইবার কানেকশানে 1,045 টাকা, 1,395 টাকা আর 1,895 টাকার প্ল্যান লঞ্চ করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  2. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  3. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  4. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  5. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  6. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  7. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  8. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  9. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  10. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.