Jio না Vodafone? পোস্টপেডে কে বেশি সুবিধা দিচ্ছে?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 জুন 2018 15:49 IST
হাইলাইট
  • 399 টাকার RED প্ল্যানে এবার থেকে গ্রাহকরা মাসে 40GB ডাটা পাবেন
  • পোস্টপেড গ্রাহকদের জন্য শুধুমাত্র 199 প্ল্যানটি লঞ্চ করেছিল Jio
  • এই প্ল্যানে 25GB ডাটা দিচ্ছে Jio

বছর দুই আগে Jio বাজারে আসার পর থেকেই ভারতের 4G ইন্টারনেটের বাজারে বিপুল পরিবর্তন এসেছে। এক কথায় ভারতবাসীর 4G ইন্টারনেট ব্যবহারের অভ্যাস বদলে দিয়েছে Jio। একই সাথে হু হু করে ডাটার দাম কমেছে। আর বাজারে টিকে থাকতে এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার মতো কোম্পানিগুলিও নিজেদের প্ল্যানের দাম কমাতে বাধ্য হয়েছে। যদিও এই সুবিধা বেশিরভাগই প্রিপেড ব্যবহারকারীদের জন্যই লঞ্চ করেছে মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলি। ভারতের বিশাল প্রিপেড গ্রাহকসংখ্যাই এর প্রধান কারন। কিন্তু সম্প্রতি পোস্টপেড বাজারেও নাম লিখিয়েছে Jio। কিছুদিন আগেই নিজেদের পোস্টপেড প্ল্যান ঢেলে সাজিয়ে পোস্টপেড গ্রাহকদের আরও বেশি সুবিধা দিতে শুরু করেছে Vodafone। আসুন দেখে নি  পোস্টপেডে কে বেশি সুবিধা দিচ্ছে, Jio না Vodafone?

Vodafone Red

399 টাকার RED প্ল্যানে এবার থেকে গ্রাহকরা মাসে 40GB ডাটা পাবেন। এছাড়াও পুরো ডাটা ব্যবহার না করলে পরের মাসে তা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। এইভাবে নিজের অ্যাকাউন্টে 200GB পর্যন্ত ডাটা রাখতে পারবেন গ্রাহকরা। এর সাথেই গ্রাহকরা পাবেন বিনামূল্যে লোকাল, ন্যাশানল ও রোমিং কলের সুবিধা। এর সাথেই গ্রাহকরা বিনামূল্যে পেয়ে যাবেন Vodafone Play ও Amazon Prime সবস্ক্রিপশান। এছাড়াও অতিরিক্ত 399 টাকার গিফট কুপন দেবে Vodafone। এর সাথে বিল গ্যারান্টি ফিচার ব্যাবহার করা যাবে।

Advertisement

499 টাকার RED প্ল্যানে এবার থেকে মাসে 75GB ডাটা পাওয়া যাবে। এছাড়াও পুরো ডাটা ব্যবহার না করলে পরের মাসে তা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। এইভাবে নিজের অ্যাকাউন্টে 200GB পর্যন্ত ডাটা রাখতে পারবেন গ্রাহকরা। গ্রাহকরা পাবেন বিনামূল্যে লোকাল, ন্যাশানল ও রোমিং কলের সুবিধা। এর সাথেই গ্রাহকরা বিনামূল্যে পেয়ে যাবেন Vodafone Play ও Amazon Prime সবস্ক্রিপশান। এর সাথেই এই প্ল্যানের গ্রাহকদের 3000 টাকার ডিভাইস প্রোটেকশান ও 499 টাকার গিফট কুপন দেবে Vodafone।

1,299 টাকার পোস্টপেড প্ল্যানে মাসে 100GB ডাটা দেবে Vodafone। এর সাথেই পুরো ডাটা ব্যবহার না করলে পরের মাসে তা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। এইভাবে নিজের অ্যাকাউন্টে 500GB পর্যন্ত ডাটা রাখতে পারবেন গ্রাহকরা। গ্রাহকরা পাবেন বিনামূল্যে লোকাল, ন্যাশানল ও রোমিং কলের সুবিধা। এই প্ল্যানে 100 মিনিট ISD কলিং বিনামূল্যে পাওয়া যাবে। এর সাথেই গ্রাহকরা বিনামূল্যে পেয়ে যাবেন Vodafone Play ও Amazon Prime সবস্ক্রিপশান। এই প্ল্যানের গ্রাহকদের 3000 টাকার ডিভাইস প্রোটেকশান ও 499 টাকার গিফট কুপন দেবে Vodafone। 1,299 টাকার এই প্ল্যানে গ্রাহকরা দুই মাসের Netflix সাবস্ক্রিপশান বিনামূল্যে পেয়ে যাবেন।

1,999 টাকার পোস্টপেড প্ল্যানে মাসে 200GB ডাটা পাওয়া যাবে। সাথে পাওয়া যাবে 500GB রোলওভার। আগের প্ল্যানের সব সুবিধা সহ এই প্ল্যানে 200 মিনিট ISD কলিং বিনামূল্যে পাওয়া যাবে। এই প্ল্যানে গ্রাহকরা তিন মাসের Netflix সাবস্ক্রিপশান বিনামূল্যে পেয়ে যাবেন।

Advertisement

সবশেষে 2,999 টাকার পোস্টপেড প্ল্যানে মাসে 300GB ডাটা পাবেন গ্রাহকরা। এর সাথেই 500GB রোলওভারের সুবিধা পাবেন। আগের প্ল্যানের সব কলিং সুবিধার সাথেই পাওয়া যাবে 200 মিনিট ISD কল। এই প্ল্যানের সাথে Vodafone এক বছরের Netflix সাবস্ক্রিপশান বিনামূল্যে দেবে। এর সাথেই পাওয়া যাবে Amazon Prime ও Vodafone Play এর সাবক্রিপশান।

Jio পোস্টপেড

গত মাসেই একাধিক প্ল্যান লঞ্চ করেছিল Jio। কিন্তু পোস্টপেড গ্রাহকদের জন্য শুধুমাত্র 199 প্ল্যানটি লঞ্চ করেছিল Jio। সাধারন বিল সাইকেলে এই প্ল্যান ভ্যালিড থাকে। এই প্ল্যানে 25GB ডাটা দিচ্ছে Jio। এর সাথেই পাওয়া যাচ্ছে আনলিমিটেড কল ও রোজ 100 টি লোকাল ও ন্যাশানাল SMS এর সুবিধা। এছাড়াও কোম্পানির সব অ্যাপ এর অ্যাকসেস পাবেন এই প্ল্যানের গ্রাহকরা। এই প্ল্যানে 250 টাকার সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে। এই টাকা সম্পূর্ণ ফেরতযোগ্য। এছাড়াও গ্রাহকদের 99 টাকা দিয়ে প্রাইম মেম্বারশিপ কিনতে হবে।

এছাড়াও জিওর ওয়েবসাইটে একাধিক পোস্টপেড প্ল্যানের সন্ধান থাকলেও আপাতত গ্রাহকরা এই একটি প্ল্যানই ব্যবহার করতে পারবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vodafone, Vodafone Red, Jio, Jio Postpaid
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 49,000 টাকার বেশি ডিসকাউন্টে কিনুন Google-এর প্রিমিয়াম ফোন, অ্যামাজনে মেগা অফার
  2. eMudhra: মারাত্মক সাইবার হামলা থেকে রক্ষা পেল ইন্টারনেট, ভারতীয় সংস্থাকে ঘিরে শোরগোল
  3. Karbonn Rebel 5G: বহু বছর পর দেশে ফিরছে কার্বন মোবাইলস, প্রকাশ হল 5G ফোনের টিজার
  4. Lava Aura Curve লঞ্চ হচ্ছে ভারতে, স্টাইল ও ফিচার্সের দুর্দান্ত মেলবন্ধন
  5. SBI Data Breach: স্টেট ব্যাঙ্কে সাইবার হামলা, হ্যাকারদের হাতে গ্রাহকের তথ্য
  6. 17,999 টাকায় Samsung Galaxy F70 5G-এর সেল শুরু, OIS-সহ ট্রিপল 50MP ক্যামেরা, sAMOLED ডিসপ্লে আছে
  7. Apple Pro and Tell: 28 অক্টোবর বিরাট চমক অ্যাপলের, লঞ্চ হবে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক
  8. অন্তিম পর্যায়ে Amazon সেল, iPhone 16 শেষবারের মতো প্রায় 16,000 টাকা সস্তায় সুযোগ
  9. Airtel স্বস্তি দিয়ে সস্তায় ডেটা ছাড়াই আনলিমিটেড কলের প্ল্যান চালু করল
  10. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.