পুরনো স্মার্টফোন কিনলে বিপুল ক্যাশব্যাক দিচ্ছে Jio

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 ডিসেম্বর 2018 12:42 IST
হাইলাইট
  • Quikr এর সাথে হাত মিলিয়ে গ্রাহকদের বিপুল ক্যাশব্যাক দেওয়া শুরু করল Jio
  • Quikr অ্যাশিওরড যে কোন 4G VoLTE স্মার্টফোনে এই ক্যাশব্যাক দিচ্ছে Jio
  • 198 টাকা আর 299 টাকা রিচার্জে এই ক্যাশব্যাক প্রযোজ্য হবে

Quikr অ্যাশিওরড যে কোন 4G VoLTE স্মার্টফোন মডেলে 2,200 টাকা ক্যাশব্যাক দেবে Jio

ক্লাসিফায়েড কোম্পানি Quikr এর সাথে হাত মিলিয়ে গ্রাহকদের বিপুল ক্যাশব্যাক দিতে শুরু করল Jio। Quikr ওয়েবসাইট থেকে রিফারফ্রিসড মোবাইল ফোন কিনলে এই ক্যাশব্যাক দিচ্ছে মুকেশ আম্বানির কোম্পানি। এতদিন প্রায় সব নতুন 4G VoLTE স্মার্টফোন কিনলেই 2,200 টাকা ক্যাশব্যাক পেতেন Jio গ্রাহকরা। এবার পুরনো ফোন কিনলেও এই অফারের সুবিধা পাবেন কোম্পানির গ্রাহকরা। Quikr অ্যাশিওরড যে কোন 4G VoLTE স্মার্টফোন মডেলে 2,200 টাকা ক্যাশব্যাক দেবে Jio। কোম্পানির 198 টাকা আর 299 টাকা রিচার্জে এই ক্যাশব্যাক প্রযোজ্য হবে।

আরও পড়ুন: বিনামূল্যে কত ডাটা দিচ্ছে Jio?

Advertisement

এই অফারের সুবিধা নিতে Quikr ওয়েবসাইট থেকে সঠিক স্মার্টফোন কিনতে হবে। এর পরে একটি নতুন Jio সিম কার্ড কিনতে হবে। পুরনো Jio সিম কার্ডেও এই অফার গ্রাঝ্য হবে। এর পরে Jio সিম কার্ডে 198 টাকা অথবা 299 টাকা রিচার্জ করুন। এরপরে MyJio অ্যাপে 50 টাকা ভাউচার হিসাবে 2,200 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। Vivo, Motorola, Apple, Nokia, Coolpad সহ একাধিক জনপ্রিয় স্মার্টফোনে এই অফারের সুবিধা পাওয়া যাবে। 2019 সালের 25 ফেব্রুয়ারি পর্যন্ত এই অফার ভ্যালিড থাকবে।

আরও পড়ুন: ভারতীয় রেলের সাথে যুক্ত হল Jio

প্রসঙ্গত 198 টাকা রিচার্জে Jio গ্রাহকরা দিনে 2GB 4G ডাটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এর সাথেই আনলিমিটেড কল ও সব জিও অ্যাপ ব্যবহার করা যাবে। আর 299 টাকা প্ল্যানে এই সব সুবিধার সাথেই দিনে 3GB ডাটা ব্যবহার করা যাবে।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio, Reliance Jio, Quikr
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.