ব্রডব্যান্ড কানেকশানের সাথেই টিভি দেখার ব্যবস্থা নিয়ে আসছে Jio

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 মার্চ 2019 17:47 IST
হাইলাইট
  • ট্রিপল পে প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন
  • 100GB হাই স্পিড ডেটা, Jio Home TV আর Jio Apps ব্যবহাএ করা যাবে
  • কোম্পানির কর্মীদের মধ্যে এই প্ল্যান শুরু হয়েছে

একসাথে Gigafiber, Jio Home TV আর Jio Apps ব্যবহার করা যাবে

Jio GigaFiber কানেকশানের সাথে ট্রিপল পে প্ল্যান পরীক্ষা শুরু করল Reliance Jio। ট্রিপল পে প্ল্যানে একসাথে Gigafiber, Jio Home TV আর Jio Apps ব্যবহার করা যাবে। ইতিমধ্যেই একাধিক শহরে Gigafiber কানেকশান দেওয়া শুরু হলেও এই পরিষেবার দাম জানায়নি মুকেশ আম্বানির কোম্পানি। এখন সব গ্রাহক Jio GigaFiber প্রিভিউ অফার ব্যবহার করছেন।

ইতিমধ্যেই কোম্পানির কর্মীদের মধ্যে Gigafiber কানেকশানের সাথে ট্রিপল পে প্ল্যান পরীক্ষামুলকভাবে চালু করেছে Jio। সম্প্রতি Telecom Talk ওয়াবসাইটে এই খবর প্রকাশিত হয়েছে। নতুন ট্রিপল পে প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। একটি মাত্র প্ল্যান সামনে এসেছে। রিপোর্টে জানানো হয়েছে ট্রিপল পে প্ল্যানে গ্রাহক 100GB হাই স্পিড ডেটা, Jio Home TV আর Jio Apps ব্যবহারের সুবিধা পাবেন। পরীক্ষামুলকভাবে শুরু হওয়ায় এই প্ল্যানের দাম জানা যায়নি।

ট্রিপল পে প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন
ছবি: TelecomTalk

অর্থাৎ Jio GigaFiber কানেকশানের সাথেই Jio Home TV সাবস্ক্রিপশান যুক্ত থাকবে। একাধিক শহরে Gigafiber কানেকশান সামনে এলেও এখনও Jio Home TV কানেকশানের খবর সামনে আসেনি। শুরুতে কোম্পানির কর্মীদের কাছে এই কানেকশান পরীক্ষা করে তবেই সামনে আসবে Jio Home TV।

Advertisement

অনেক দিন ধরে অপেক্ষা চললেও এখনও বাণিজ্যিক ভাবে Gigafiber কানেকশান দিতে শুরু করেনি Jio। এই বিষয়ে Reliance Jio কে প্রশ্ন করা হলে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোন উত্তর পাওয়া যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.