সবাইকে পিছনে ফেলে কলকাতায় এক নম্বরে Jio

কলকাতা সার্কেল এক নম্বর মোবাইল নেটওয়ার্কের শিরোপা ছিনিয়ে নিল Jio। Vodafone Idea কে পিছনে ফেলে শহরের এক নম্বরে উঠে এসেছে মুকেশ আম্বানির কোম্পানি। 2019 সালের মে মাসে কলকাতা সার্কেলে Jio -র মোট গ্রাহক সংখ্যা ছিল 90,03,329।

সবাইকে পিছনে ফেলে কলকাতায় এক নম্বরে Jio

Vodafone Idea কে পিছনে ফেলে কলকাতায় এক নম্বরে উঠে এসেছে মুকেশ আম্বানির কোম্পানি

হাইলাইট
  • মে মাসে কলকাতা সার্কেলে Jio -র মোট গ্রাহক সংখ্যা ছিল 90,03,329
  • 89,25,949 গ্রাহক সহ দুই নম্বরে ছিল Vodafone Idea
  • তিন নুম্বরে Airtel এর মোট গ্রাহক সংখ্যা ছিল 60,39,082
বিজ্ঞাপন

কলকাতা সার্কেল এক নম্বর মোবাইল নেটওয়ার্কের শিরোপা ছিনিয়ে নিল Jio। Vodafone Idea কে পিছনে ফেলে শহরের এক নম্বরে উঠে এসেছে মুকেশ আম্বানির কোম্পানি। শুক্রবার প্রকাশিত রিপোর্টে এই কথা জানিয়েছে টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। 2019 সালের মে মাসে কলকাতা সার্কেলে Jio -র মোট গ্রাহক সংখ্যা ছিল 90,03,329। এপ্রিল মাসে এই সংখ্যাটা ছিল 88,13,745। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা Vodafone Idea -র মে মাসে কলকাতা সার্কেলে মোট গ্রাহক সংখ্যা ছিল 89,25,949। Jio ছাড়া মে মাসে শহরে গ্রাহক সংখ্যা বেড়েছে BSNL -এর। অন্যদিকে একই সময়ে কয়েক লক্ষ গ্রাহক হারিয়েছে Vodafone Idea আর Airtel। কলকাতায় মে মাসে Airtel এর মোট গ্রাহক সংখ্যা ছিল 60,39,082।

একই রিপোর্টে TRAI জানিয়েছে Airtel কে টপকে ভারতের দ্বিতীয় বৃহত্তম নেটওয়ার্কের খেতাব ছিনিয়ে নিল মুকেশ আম্বানির Jio।2019 সালের মে মাসে গোটা দেশে মোট 82 লক্ষ নতুন গ্রাহক Jio নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছেন। এর ফলে ভারতে Jio -র মোট গ্রাহক সংখ্যা 32.2 কোটি ছাড়িয়েছে।

তবে এখনও দেশের এক নম্বর টেলিকম নেটওয়ার্কের তকমা ধরে রেখেছে Vodafone Idea।  মে মাসে 38.76 কোটি গ্রাহক সহ দেশের এক নম্বর নেটওয়ার্ক Vodafone Idea। দুই নম্বরে Jio। আর তিন নম্বরে রয়েছে Airtel। কলকাতার মতোই গোটা দেশেও Vodafone Idea আর Airtel মে মাসে বিপুল পরিমান গ্রাহক হারিয়েছে। তবে গোটা  নিজেদের গ্রাহক সংখায় বাড়িয়েছে BSNL আর Jio।

TRAI জানিয়েছে ভারতের টেলিকম বাজারে মোট 33.36 শতাংশ দখল করে রেখেছে Vodafone Idea । Jio ও Airtel যথাক্রমে 27.80 শতাংশ ও 27.58 শতাংশ দখল করে রয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  2. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  3. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  4. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  5. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  6. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  7. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  8. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  9. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  10. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »