দাম এক, সুবিধায় আকাশ-পাতাল তফাত, Jio, Airtel, ও Vi-এর 399 প্ল্যানের তুলনা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 27 সেপ্টেম্বর 2026 18:15 IST
হাইলাইট
  • 399 প্ল্যানে Jio, Airtel, ও Vi-এর সুযোগ-সুবিধার তুলনা
  • Jio আনলিমিটেড ডেটার সঙ্গে একাধিক ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছে
  • Airtel ও Vi-তেও আনলিমিটেড 5G ও কমপ্লিমেন্টারি OTT

Jio vs Airtel vs Vi 399 Recharge Plan Comparison

ভারতের তিন বৃহত্তম টেলিকম সংস্থা হল Jio, Bharti Airtel, এবং Vodafone Idea (Vi)। প্রতিটি সংস্থার ওয়েবসাইটে রিচার্জ প্ল্যানের পোর্টফোলিও চেক করলে একই দামে আলাদা আলাদা সুবিধার প্রিপেইড প্ল্যান দেখতে পাবেন। যেমন তিন সংস্থার ঝুলিতে 399 টাকা দামের একটি জনপ্রিয় প্ল্যান রয়েছে। যে সব গ্রাহকদের ফ্রি আনলিমিটেড 5G ও 4G ইন্টারনেটের প্রয়োজন হয়, তারা প্রতি মাসেই প্ল্যানটি রিচার্জ করে থাকেন। কিন্তু Jio, Airtel, নাকি Vi, কোন কোম্পানি 399 টাকার প্রিপেইড প্ল্যানে বেশি সুযোগ-সুবিধা অফার করছে, তা অধিকাংশ কাস্টমার জানেন না। এই প্রতিবেদনে Jio, Airtel, এবং Vodafone Idea-র 399 টাকার রিচার্জ প্ল্যানের সমস্ত বেনিফিটের তুলনা রইল।

Jio 399 প্ল্যান

জিওর 399 প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এটি দেশের যে কোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক 2.5 জিবি হাই-স্পিড ডেটা, ও প্রতিদিন 100টি SMS অফার করে। আবার 5G নেটওয়ার্ক থাকা এলাকায় গ্রাহকরা আনলিমিটেড 5G ইন্টারনেট ব্যবহার করতে পারবে। জিওর এই প্ল্যানে একাধিক অতিরিক্ত সুযোগ-সুবিধা পাওয়া যায়। Jio এখন 399 টাকা বা তার বেশি দামের প্ল্যানে 12 মাসের Canva Pro সাবস্ক্রিপশন বিনামূল্যে দিচ্ছে।

Advertisement

সংস্থার দাবি, তারা 4,000 টাকার পরিষেবা সম্পূর্ণ ফ্রি-তে দিচ্ছে। অ্যাপটিতে আগে থেকেই তৈরি করা লাখ লাখ টেমপ্লেট আছে। বিভিন্ন প্রিমিয়াম টেমপ্লেট ও এডিটিং টুল ব্যবহারের মাধ্যমে সরাসরি স্মার্টফোন থেকেই স্কুলের প্রজেক্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট, প্রেজেন্টেশন, মার্কেটিং ব্যানার, এবং উৎসবের শুভেচ্ছাবার্তা সহজেই বানানো যায়।

ক্যানভা প্রো সাবস্ক্রিপশনে ফটো ও ভিডিও থেকে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড সরানোর টুল, ম্যাজিক রিসাইজ, ও ম্যাজিক ইরেজারের মতো ফিচার অর্ন্তভুক্ত। এটি পাঁচটি অ্যাডভ্যান্সড ব্র্যান্ড কিট অফার করে। এছাড়াও, এতে প্ল্যানে কনটেন্ট প্ল্যানার টুল ও ক্যানভা এআই চ্যাটবট উপলব্ধ। এতে AI ব্যবহারের লিমিট বেশি এবং আরও উন্নত AI টুল পাওয়া যায়।

এছাড়াও, জিওর 399 প্ল্যানে JioGames Mobile, JioHotstar Mobile+ Hollywood, Fancode, ও 18 মাসের Goole AI Pro প্ল্যান অর্ন্তভুক্ত রয়েছে। 18 মাসের জন্য গুগলের এই এআই সাবস্ক্রিপশন প্ল্যান নিতে প্রায় 35,100 টাকা খরচ হয়। কিন্তু পরিষেবাটি Jio গ্রাহকদের জন্য সম্পুর্ণ নিখরচায় উপলব্ধ।

Advertisement

Airtel 399 প্ল্যান

এয়ারটেলের 399 প্রিপেইড রিচার্জ প্ল্যানে দৈনিক 2.5 জিবি ডেটা, আনলিমিটেড লোকাল, STD, ও রোমিং ভয়েস কলিং, ও প্রতিদিন 100টি এসএমএস অর্ন্তভুক্ত আছে। জিওর মতো এই প্ল্যানেও 5G কভারেজযুক্ত এলাকায় আনলিমিটেড 5G ব্যবহারের সুবিধা মিলবে। প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

প্ল্যানটির অতিরিক্ত পরিষেবাগুলির মধ্যে থাকছে 28 দিনের জন্য ফ্রি জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন। এতে Adobe Express Premium-এর 12 মাসের সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত থাকছে। ক্যানভার মতো অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়াম অজস্র ডিজাইন টেমপ্লেট, ব্র্যান্ড কিট, ক্রিয়েটিভ অ্যাসেট, সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরির টুলস, মার্কেটিং ও প্রোমোশনাল ডিজাইন টুলস অফার করে।

পরিষেবাটি কনটেন্ট ক্রিয়েটর, মার্কেটিং পেশার সঙ্গে জড়িত মানুষ, ফ্রিল্যান্সার, ও ছোট ব্যবসায়ীদের বিশেষ কাজে লাগবে। গ্রাহকরা প্রতি 30 দিন অন্তর বিনামূল্যে কলারটিউন সেট করতে পারবে। এছাড়াও, ডুয়োলিঙ্গোর এক বছর কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন দিচ্ছে এয়ারটেল। Duolingo অ্যাপ খেলার ছলে বিভিন্ন ভাষা শিখতে সহায়তা করে।

Advertisement

বিজ্ঞাপন ছাড়াই 5 থেকে 10 মিনিটের ছোট ছোট পাঠে ভাষা রপ্ত করে নেওয়া যায়। ডুয়োলিঙ্গো অ্যাপে 40টির বেশি ভাষা শেখার কোর্স রয়েছে  এতে অঙ্ক, গান, ও দাবা খেলাও শেখা যায়। ভারতের ভাষাগত বৈচিত্র্যের কথা মাথায় রেখে স্থানীয় ভাষাভিত্তিক ইংলিশ শেখার কোর্সও চালু করছে সংস্থা।

Vi 399 প্ল্যান

ভি-র 399 প্রিপেইড রিচার্জ প্ল্যানে আনলিমিটেড 4G ও 5G ডেটা, আনলিমিটেড কলিং, এবং প্রতিদিন 100টি এসএমএস অর্ন্তভুক্ত আছে। অতিরিক্ত পরিষেবার মধ্যে এটি শুধুমাত্র 28 দিনের জন্য JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন অফার করে। 

399 টাকার প্রিপেইড প্ল্যানে কে সবচেয়ে বেশি সুবিধা দিচ্ছে?

399 প্ল্যানে সব সুযোগ-সুবিধা বিবেচনা করলে Airtel ও Vi-এর তুলনায় Jio এগিয়ে। কারণ Jio আনলিমিটেড ডেটার পাশাপাশি প্রচুর কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন দিচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio, Airtel, Vodafone Idea, Vi, Telecom News
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. LTPO ডিসপ্লে কী? ফোনে এই প্রযুক্তি থাকলে কতটা সুবিধা জেনে নিন
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.