জিও প্রিপেইড রিচার্জের বাছাই করা পরিকল্পনাতে পাওয়া যাচ্ছে দূর্দান্ত সুবিধা

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 9 সেপ্টেম্বর 2024 11:35 IST
হাইলাইট
  • রিলায়েন্স জিও ব্যবহারকারীরা 8 তম বার্ষিকী উপলক্ষে পেয়ে যাবেন বিশেষ রি
  • সুবিধা পাবেন -OTT- এর সদস্যতা এবং Zomato গোল্ডের সদস্যতা
  • ভারতে এই অফারটি 5 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত চলবে

Reliance Jio's special recharge plans are only valid for a limited time

Photo Credit: Reliance

ভারতে রিলায়েন্স জিওর অষ্টম বার্ষিকী উপলক্ষে, কোম্পানীর পক্ষ থেকে নির্বাচিত রিচার্জের প্রিপেইড
(আগে থেকে রিচার্জ করা) পরিকল্পনাগুলিতে বিশেষ অফার দেওয়া হচ্ছে। টেলিকমিউনিকেশন প্রদানকারী প্রতিষ্ঠানটি ব্যাবহারকারীদের এই রিচার্জের বিনিময়ে বিশেষ সুযোগ দিচ্ছেন ,যেমন - OTT প্ল্যাটফর্মগুলির সমন্বয়ে একগুচ্ছ সদস্যপদ গ্রহণের সুবিধা, খাদ্য বিতরণ প্ল্যাটফর্মগুলির সাথে সাময়িক সদস্য হওয়ার সুযোগ এবং ই-কমার্স এর ভাউচারের সুবিধা। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL), যা জিওর মূল সংস্থা ,কোম্পানীর 47 তম বার্ষিক সাধারণ সভায় ভারতের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করার কয়েকদিন পরই এই নতুন উন্নতিকরণটি উপস্থাপন করলো।

রিলায়েন্স জিওর অষ্টম বার্ষিকী উপলক্ষে প্রিপেইড রিচার্জের পরিকল্পনা:

যেসব গ্রাহকরা এই বিশেষ প্রিপেইড রিচার্জটি, 5ই সেপ্টেম্বর থেকে 8ই সেপ্টেম্বরের মধ্যে করবেন, তারা 700 টাকা মূল্যমানের বিনিময়ে 3টি বিশেষ সুবিধা পাবেন। অন্যদিকে এই অফারটি 899টাকা এবং 999টাকার বিনিময়ে ত্রৈমাসিক রিচার্জ পরিকল্পনাগুলির জন্য প্রযোজ্য হবে।

এই পরিকল্পনাগুলি 90 এবং 98 দিনের বৈধতার সাথে প্রতিদিন 2জিবি পর্যন্ত ডেটা প্রদান করে থাকে।
এছাড়াও এই অফারটি দ্বারা বিশেষ সুবিধা উপভোগ করতে সদস্যরা বার্ষিক 3599 টাকা রিচার্জের বিনিময়ে 365 দিনের বৈধতার জন্য প্রতিদিন 2.5 জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন।

রিলায়েন্স জিওর অষ্টমবার্ষিকীর প্রিপেইড রিচার্জের সুবিধা:

রিলায়েন্স জিও জানিয়েছেন যে, এই পরিকল্পনাটিতে বিশেষ সুবিধা, 175 টাকার রিচার্জের বিনিময়ে OTT অ্যাপগুলি - যেমন Zee5, SonyLiv, JioCinema প্রিমিয়াম, Lionsgate Play, Discovery+, Sun Nxt, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, Hoichoi -এর 28 দিনের বৈধতার সাথে প্রবেশাধিকার পাওয়া যাবে।

টেলিকমিউনিকেশন প্রদানকারী সংস্থাটি এই নতুন রিচার্জ প্ল্যানগুলির সাথে বিনামূল্যে তিন মাসের জন্য Zomato Gold এর সদস্যপদ প্রদান করছে। এছাড়াও, এটি Ajio-র একটি ভাউচারও প্রদান করছে, যেটির মাধ্যমে গ্রাহকদের 2,999 টাকা ও তার বেশি খরচার বিনিময়ে 500 ছাড় দেবে।

Advertisement

জিও Netflix এর সদস্যপদের সাথে প্রিপেড রিচার্জ প্ল্যানের শুল্ক বৃদ্ধি করে:

কোম্পানী সম্প্রতি ফ্রি নেটফ্লিক্স এর সদস্যপদের প্রিপেইড রিচার্জ পরিকল্পনাগুলির দাম বাড়িয়েছে। বর্তমানে ফ্রি-নেটফ্লিক্স সাবস্ক্রিপশন সহ প্রিপেইড পরিকল্পনাগুলি 1,299 টাকা এবং 1,799 টাকায় উপলব্ধ। যেটি পূর্বে ছিল 1,099 টাকা এবং 1,499 টাকা। 1,299 টাকার পরিকল্পনাটি নেটফ্লিক্স মোবাইল প্ল্যান যেটি শুধু মোবাইল ডিভাইসে চালনা করা যায় এবং 1,799 পরিকল্পনাটি নেটফ্লিক্স-এর বেসিক প্ল্যান ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio, Jio prepaid plans, india
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  2. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  3. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  4. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  5. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
  6. অনলাইনে কেনাকাটা করেন? সরকারের নতুন নিয়মে এবার লাভবান হবেন আপনি
  7. Samsung Galaxy S26 FE স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  8. ChatGPT আপনার আশির দশকের রেট্রো ছবি বানাতে কত বিদ্যুৎ ও জল খরচ করছে জানেন?
  9. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  10. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.