Jio-এর 51 অ্যাড-অন প্ল্যান এক মাস পর্যন্ত আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুবিধা দেয়।
Jio's Rs. 51 plan offers select users unlimited 5G data
5G স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে চান, কিন্তু তার জন্য বেশি দামের রিচার্জ করতে চাইছেন না? এমনই গ্রাহকদের জন্য একটি বিশেষ প্ল্যান অফার করছে Jio। ভারতের বৃহত্তম টেলিকম সংস্থাটি মাত্র 51 টাকায় আনলিমিটেড 5G পরিষেবা ব্যবহার করার সুযোগ দিচ্ছে। তবে এটি সমস্ত Jio ব্যবহারকারীদের জন্য নয়। জিওর 5G নেটওয়ার্ক কভারেজ দেশের মধ্যে অন্যতম বিস্তৃত। তারা গ্রাহকদের আনলিমিটেড 5G বেনফিটও দিয়ে থাকে। তবে আপনার বর্তমান রিচার্জ প্ল্যানে যদি বেস বেনিফিটে 5G ডেটা না থাকে, তাহলে সংস্থার ট্রু আনলিমিটেড আপগ্রেড বিভাগের কোনও প্ল্যান দিয়ে আলাদা রিচার্জ করতে হয়। এই ডিপার্টমেন্টের অধীনেই রয়েছে 51 টাকা দামের ওই প্রিপেইড প্ল্যান।
জিওর 51 টাকার প্ল্যান আলাদা করে মূল রিচার্জ হিসেবে ব্যবহার করা যাবে না। এটি অ্যাড-অন প্যাকের কাজ করে। অর্থাৎ, এই প্ল্যান ব্যবহার করতে গেলে নম্বরে আগে থেকে একটি চালু বেস প্ল্যান থাকতে হবে। এই অ্যাড-অন প্ল্যানের মেয়াদ সংশ্লিষ্ট বেস প্ল্যানের সঙ্গে যুক্ত থাকবে।
সর্বোচ্চ এক মাস ভ্যালিডিটির উপযুক্ত বেস প্ল্যানের সঙ্গে অ্যাড-অন ব্যবহার করা যাবে। এর সবচেয়ে বড় সুবিধা হল আনলিমিটেড 5G ডেটা। অর্থাৎ, এই প্ল্যানের মাধ্যমে 5G নেটওয়ার্ক কভারেজ এলাকায় উচ্চগতির অফুরন্ত ইন্টারনেট চালানো যাবে।
51 প্ল্যান মূলত সেই প্রিপেইড গ্রাহকদের জন্য, যাদের বর্তমান রিচার্জ প্ল্যানে প্রতিদিন 1.5 জিবি ডেটা অর্ন্তভুক্ত আছে এবং বৈধতা এক মাস পর্যন্ত। প্ল্যানটির সুবিধা পেতে ব্যবহারকারীকে জিওর ট্রু 5G নেটওয়ার্কের আওতাভুক্ত অঞ্চলে থাকতে হবে। এছাড়াও, 5G ফোন বাধ্যতামূলক। তবে এই প্ল্যানে অতিরিক্ত 3 জিবি 4G ডেটাও পাওয়া যায়।
কোনও এলাকায় Jio True 5G না থাকলে ফোন 4G নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট হয়ে অতিরিক্ত 4G ডেটা খরচ করতে পারবে। ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড 64 কেবিপিএস-এ নেমে আসবে। উল্লেখ্য, দৈনিক 2 জিবি বা তার বেশি ডেটার প্ল্যানে এমনিতেই আনলিমিটেড 5G অর্ন্তভুক্ত। তাই সেই সব রিচার্জ প্ল্যানের সঙ্গে 51 টাকার অ্যাড-অন নেওয়ার প্রয়োজন নেই।
প্রসঙ্গত, Jio তাদের গ্রাহকদের 12 মাসের জন্য বিনামূল্যে Canva Pro ও Canva Pro Lite সাবস্ক্রিপশন দিচ্ছে। গ্রাহকরা 399 টাকার রিচার্জ প্ল্যানের ক্যানভা প্রো সাবস্ক্রিপশন পাবে। 349 টাকার প্রিপেইড প্ল্যানে ক্যানভা প্রো লাইট মিলবে। প্ল্যাটফর্মটির বিভিন্ন টেমপ্লেট ও এডিটিং টুলসের মাধ্যমে সরাসরি স্মার্টফোন থেকেই স্কুলের প্রজেক্ট, প্রেজেন্টেশন, মার্কেটিং ব্যানার, সোশ্যাল মিডিয়া পোস্ট, ও বিভিন্ন উৎসবের শুভেচ্ছাবার্তা সহজেই বানানো যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
BGMI Redeem Codes for September 17: How to Get Frilly Ribbon Backpack and Other Free Rewards
Vivo X500 Pro, Vivo X500 Pro Max to Debut With MediaTek Dimensity 9600 Pro SoC