Jio গ্রাহকদের জন্য বড় ধাক্কা! কমলো প্রিপেড প্ল্যানের বৈধতা

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 26 ফেব্রুয়ারি 2020 17:14 IST
হাইলাইট
  • 1,299 টাকা প্রিপেড প্ল্যানের সঙ্গে থাকছে মোট 24GB ডেটা
  • 365 দিন থেকে ভ্যালিডিটি কমে 336 দিন হয়েছে
  • অন্য নেটওয়ার্কে ভয়েস কল করার জন্য থাকছে 12,000 মিনিট টকটাইম

লম্বা ভ্যালিডিটির প্ল্যানের ভ্যালিডিটি কমাল Jio

1,299 টাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি কমাল Jio। এতদিন এই প্ল্যানের সঙ্গে 365 চিন বৈধতা পাওয়া যেত। এবার 1,299 টাকা রিচার্জে 336 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। এছাড়াও সম্প্রতি 2,121 টাকার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছিল মুম্বাইয়ের কোম্পানিটি

1,299 টাকা প্ল্যানের সঙ্গে থাকছে  মোট 24GB ডেটা 

1299 টাকা প্ল্যানে Jio নেটওয়ার্কের সব নম্বরে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। অন্য নেটওয়ার্কে ভয়েস কল করার জন্য থাকছে 12,000 মিনিট টকটাইম। সঙ্গে থাকছে মোট 24GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের সঙ্গে মোট 3,600 টা এসএমএস বিনামূল্যে ব্যবহার করা যাবে। এতদিন এই প্ল্যানের সঙ্গে 365 চিন বৈধতা পাওয়া যেত। এবার 1,299 টাকা রিচার্জে 336 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।

এছাড়াও চলতি সপ্তাহে 2,121 টাকা প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে Jio। 2,121 টাকা প্রিপেড প্ল্যানে 336 দিন বৈধতা মিলবে। সঙ্গে থাকছে প্রতিদিন 1.5GB ডেটা ব্যবহারের সুযোগ। এছাড়াও সব Jio নম্বরে আনলিমিটেড কল করা যাবে। সঙ্গে রয়েছে সব Jio অ্যাপ ব্যবহারের সুযোগ।

Jio Phone গ্রাহকদের জন্য একশো টাকার কমে এল দুটি নতুন প্রিপেড প্ল্যান

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

এই দুই প্রিপেড প্ল্যানের ডেটা ব্যবহারের সীমা শেষ হলে স্পিড কমে 64Kbps হয়ে যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Reliance Jio, Jio Rs 1299 Prepaid Plan, Jio
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.