এবার ভারতীয় রেলের সাথে যুক্ত হল Jio

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 22 নভেম্বর 2018 15:32 IST
হাইলাইট
  • জানুয়ারী থেকে ভারতীয় রেলের অফিশিয়াল সার্ভিস প্রোভাইডারের তকমা পাবে Jio
  • ভারতীয় রেলের ফোন বিল এক ধাক্কায় 35 শতাংশ কমে যাবে
  • 31 ডিসেম্বর Airtel এর সাথে ভারতীয় রেলের চুক্তি শেষ হবে

1 জানুয়ারী থেকে ভারতীয় রেলের অফিশিয়াল সার্ভিস প্রোভাইডারের তকমা পাবে Jio। ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে এর ফলে ভারতীয় রেলের ফোন বিল এক ধাক্কায় 35 শতাংশ কমে যাবে।

গত ছয় বছর ধরে ভারতীয় রেলের 1.95 লক্ষ মোবাইল ফোনে Airtel কানেকশান ব্যবহার করা হত। মোবাইল ফোনের বিল মেটাতে এতদিন ভারতীয় রেলের খরচ হত 100 কোটি টাকা। আগামী 31 ডিসেম্বর Airtel এর সাথে ভারতীয় রেলের চুক্তি শেষ হবে।

Advertisement

ভারতীয় রেলের কর্মীরা ক্লোজড ইউজার গ্রুপে এই নম্বরগুলি ব্যবহার করেন। এর ফলে নিজেদের মধ্যেই বিনামূল্যে আনলিমিটেড কল ও SMS এর সুবিধা পান গ্রাহকরা।

ভারতীয় রেলের কর্মচারীরা মোট চারটি প্ল্যান ব্যবহার করতে পারবেন। উচ্চপদস্থ অফিসাররা (2 শতাংশ কর্মী) মাসে 60GB ডাটা পাবেন মাসে 125 টাকা রেন্টালে। 26 শতাংশ কর্মী 99 টাকা রেন্টালে মাসে 45GB ডাটা পাবেন। 72 শতাংশ কর্মী 67 টাকায় মাসে 30GB ডাটা  ব্যবহার করতে পারবেন। বাল্ক SMS এর জন্য মাসে 49 টাকা রেন্টালের প্ল্যান থাকবে।

সাধারন Jio পোস্টপেড গ্রাহকরা মাসে 199 টাকায় 25GB ডাটা ব্যবহার করতে পারেন। এর পরে প্রতি GB ডাটা ব্যবহারে 20 টাকা খরচ হয় গ্রাহকের।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.