50 টাকার কম দামে নতুন প্ল্যান নিয়ে এল Vodafone, কী সুবিধা পাওয়া যাচ্ছে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 30 সেপ্টেম্বর 2019 17:04 IST
হাইলাইট
  • 45 টাকায় নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করল Vodafone
  • এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন
  • নির্বাচিত সার্কেলে এই প্ল্যান লঞ্চ হয়েছে

অল রাউন্ডার প্যাকের অধীনে 45 টাকা প্ল্যান লঞ্চ করেছে Vodafone

45 টাকায় নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করল Vodafone। এই প্ল্যানে ফুল টকটাইম পাওয়া যাবে। আপাতত নির্বাচিত সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। তবে 45 টাকা প্রিপেড প্ল্যানের সাথে আনলিমিটেড কল পাওয়া যাবে না। এই প্ল্যানে আউটগোইং কল করতে প্রতি সেকেন্ডে 1 পয়সা খরচ হবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। অসম, বিহার ও ঝাড়খন্ড, কর্ণাটক, মুম্বাই সহ একাধিক সার্কেলে এই প্ল্যান লঞ্চ হয়েছে।

45 টাকা প্রিপেড প্ল্যানে 45 টাকা টকটাইম দিচ্ছে Vodafone। এই প্ল্যানে লোকাল, ন্যাশানাল ও রোমিং কল করতে প্রতি সেকেন্ডে 1 পয়সা খরচ হবে। 45 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে এই টকটাইম প্ল্যান বৈধ থাকা পর্যন্ত ব্যবহার করা যাবে।

Advertisement

Jio কে টেক্কা দিতে নতুন ধামাকা! প্রতিদিন 1GB অতিরিক্ত ডেটা দিচ্ছে BSNL

কয়েকটি সার্কেলের Vodafone গ্রাহকরা 45 টাকা প্রিপেড প্ল্যানের সাথে 100 MB ডেটা পাবেন

Advertisement

মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়, কর্ণাটক ও মুম্বাই সার্কেলের গ্রাহকরা 45 টাকা প্রিপেড প্ল্যানের সাথে 100 MB 2G, 3G অথবা 4G ডেটা পাবেন। যদিও অসম, দিল্লি, বিহার ও ঝাড়খন্ড এবং মহারাষ্ট্র ও গোয়া সার্কেলের গ্রাহকরা এই প্ল্যানের সাথে কোন ডেটা পাবেন না।

100 টাকার কম দামে নতুন প্ল্যান নিয়ে এল Airtel, কী সুবিধা পাওয়া যাচ্ছে?

Advertisement

অল রাউন্ডার প্যাকের অধীনে 45 টাকা প্ল্যান লঞ্চ করেছে Vodafone। এছাড়াও 35 টাকা, 65 টাকা আর 69 টাকা প্রিপেড রিচার্জে Vodafone -এর কম্বো প্ল্যান রয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vodafone India, Vodafone
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  2. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  3. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  4. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  5. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  6. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  7. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  8. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  9. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  10. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.