সব রিচার্জের সাথে পুরস্কার দিচ্ছে Vodafone

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 30 জুলাই 2019 13:31 IST
হাইলাইট
  • রিচার্জের পরে *999# ডায়াল করে পুরস্কার সংগ্রহ করতে হবে
  • My Vodafone অ্যাপ থেকেও পুরস্কার সংগ্রহ করা যাবে
  • রিচার্জের 72 ঘন্টার মধ্যে এই কাজ করতে হবে

রিচার্জের 72 ঘন্টার মধ্যে এই পুরস্কার সংগ্রহ করতে হবে গ্রাহককে।

সম্প্রতি রিওয়ার্ড প্রোগ্রাম শুরু করেছে Vodafone। এর ফলে সিমীত সময়ের জন্য সব রিচার্জে গ্রাহককে নিশ্চিত পুরস্কার দেবে কোম্পানি। কত টাকা রিচার্জ করছেন তার উপরে পুরস্কার নির্ভর করবে না। সব রিচার্জের সাথেই গ্রাহক কিছু না কিছু পুরস্কার পাবেন। রিচার্জ করার 72 ঘন্টার মধ্যে এই পুরস্কার সংগ্রহ করতে হবে গ্রাহককে। না হলে পুরস্কার হাত থেকে ফসকে যাবে। যত বেশি টাকা রিচার্জ করবেন তত বেশি পুরস্কার পাওয়া যাবে।

পুরস্কার পেতে শুরুতেই নিজের Vodafone প্রিপেড নম্বর রিচার্জ করতে হবে। এর পরে ফোন থেকে *999# ডায়াল করে অথবা My Vodafone অ্যাপ থেকে ‘মাই রিওয়ার্ডস' বিভাগে গিয়ে পুরস্কার সংগ্রহ করতে হবে। রিচার্জক করার 72 ঘন্টার মধ্যে পুরস্কার সংগ্রহ না করলে তা হাত থেকে ফসকে যাবে। Vodafone ওয়েবসাইট, My Vodafone অ্যাপ অথবা যে কোন অ্যাপ অথবা রিটেলারের কাছ থেকে রিচার্জ করলেই গ্রাহককে পুরস্কার দিচ্ছে কোম্পানি।

Advertisement

পুরস্কার হিসাবে দেওয়া হবে আনলিমিটেড কল, ক্যাশব্যাক, অতিরিক্ত ডেটা, মিসড কলের তথ্য। Vodafone জানিয়েছে সব ধরনের রিচার্জের সাথেই পুরস্কার পাবেন গ্রাহকরা। কয়েকটি রিচার্জের সাথে গ্রাহককে একাধিক পুরস্কার দেওয়ার কথাও জানিয়েছে Vodafone। সেখান থেকে একটি পুরস্কার পছন্দ করতে পারবেন গ্রাহকরা। একাধিক রিচার্জ করলে একাধিক পুরস্কার পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
  2. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
  3. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  4. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  5. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
  6. ডিসেম্বরে আসছে Samsung-এর প্রথম AI স্মার্ট গ্লাস, চশমাতেই হবে ফোনের নানা কাজ
  7. Apple-এর ব্যবসায় নতুন রেকর্ড, ভারতে সর্বোচ্চ আয়ের নজির, আইফোন বেচেই 57.6 বিলিয়ন ডলার
  8. মাত্র 555 টাকায় 1 হাজার জিবি ডেটা অফার করছে Jio
  9. Samsung-এর ফ্ল্যাগশিপ Ultra মডেলের বাইরেও মিলবে প্রাইভেসি ডিসপ্লে ফিচার, দাবি রিপোর্টে
  10. দীপাবলির আগে Samsung ও Apple প্রিমিয়াম ফোনে মিলছে বড় অঙ্কের ছাড়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.