ডবল ডেটা অফার সম্পর্কে কী জানাল Vodafone Idea?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 22 এপ্রিল 2020 17:33 IST
হাইলাইট
  • 14 টা সার্কেলে এই অফার বন্ধ করল Vodafone Idea
  • 249 টাকা প্ল্যানে ডবল ডেটা অফার বন্ধ হয়েছে
  • 9টা সার্কেলে এই অফার চলবে

মার্চে 22টা সার্কেলে ডবল ডেটা অফার লঞ্চ করেছিল Vodafone Idea

মার্চের প্রথম সপ্তাহে 249 টাকা, 399 টাকা ও 599 টাকা রিচার্জে ডবল ডেটা অফার ঘোষণা করেছিল Vodafone Idea। শুরুতে দেশের সব সার্কেলের প্রিপেড গ্রাহকদের জন্য এই অফার নিয়ে এসেছিল কোম্পানিটি। গত সপ্তাহে 8টা সার্কেলে এই অফার বন্ধ হলেও 14টা সার্কেলে এই অফার চলছিল। এবার ডবল ডেটা অফার আরও ছোট করার সিদ্ধান্ত নিল কোম্পানিটি। এবার মাত্র 9টা সার্কেলে ডবল ডেটা অফার পাওয়া যাবে। এছাড়াও 249 টাকা প্ল্যানে ডবল ডেটা অফার বন্ধ করল Vodafone Idea।

কোম্পানির ওয়েবসাইট থেকে জানা গিয়েছে দিল্লি, মধ্য প্রদেশ, মুম্বাই, কলকাতা, পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীর সার্কেলের গ্রাহকরা 399 টাকা ও 599 টাকা প্রিপেড প্ল্যানে ডবল ডেটা অফার পাবেন। 249 টাকা রিচার্জে এবার থেকে গোটা দেশের সব সার্কেলের গ্রাহকরা দিনে 1.5GB ডেটা পাবেন।

করতে হবে না রিচার্জ, লকডাউনে মানবিক সিদ্ধান্ত নিল Airtel ও Vodafone

599 টাকা ও 399 টাকা প্ল্যানে ডবল ডেটা অফার দিচ্ছে Vodafone 

Advertisement

প্রায় 43 হাজার কোটি টাকায় জিও-র 10 শতাংশ মালিকানা কিনল ফেসবুক

ডবল ডেটা অফারে 399 টাকা ও 599 টাকা প্রিপেড প্ল্যানে এবার প্রতিদিন 3GB ডেটা ব্যবহার করা যাবে। 399 টাকা প্ল্যানে 56 দিন ও 599 টাকা প্ল্যানে 84 দিন বৈধতা মিলবে।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

দুটি প্ল্যানের সঙ্গেই থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশনাল ও রোমিং কল। সঙ্গে বিনামূল্যে Vodafone Play ও Zee5 সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়াও প্রতিদিন বিনামূল্যে 100 লোকাল ও ন্যাশনাল এসএমএস ব্যবহার করা যাবে। মার্চের প্রথম সপ্তাহে প্রথম ডবল ডেটা অফার নিয়ে এসেছিল কোম্পানিটি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vodafone Idea, Vodafone, Idea, double data offer
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  2. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  3. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  4. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  5. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  6. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  7. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  8. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  9. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  10. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.