নতুন গ্রাহকের জন্য আকর্ষণীয় আনলিমিটেড প্ল্যান নিয়ে এল Vodafone

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 ফেব্রুয়ারি 2019 17:19 IST
হাইলাইট
  • ফাস্ট রিচার্জ এর সময় 351 টাকা রিচার্জে গ্রাহক 56 দিন ভ্যালিডিটি পাবেন
  • শুধুমাত্র নতুন গ্রাহকরাই Vodafone 351 টাকা রিচার্জ করতে পারবেন
  • আনলিমিটেড কলের সুবিধা থাকলেও কোন ডেটা পাওয়া যাবে না

নতুন গ্রাহকদের জন্য প্রিপেডে নতুন প্ল্যান নিয়ে এল Vodafone

প্রিপেডে নতুন গ্রাহকদের জন্য নতুন আনলিমিটেড প্লান নিয়ে হাজির Vodafone । ফাস্ট রিচার্জ (FRC) এর সময় 351 টাকা রিচার্জে গ্রাহক 56 দিন ভ্যালিডিটি পাবেন। সাথে থাকবে কলিং ও এস এম এস এর সুবিধা। তবে এই প্ল্যান এর সাথে কোন ডেটা পাওয়া যাবে না। এখন শুধুমাত্র নতুন গ্রাহকরাই Vodafone  351 টাকা রিচার্জ করতে পারবেন।

 

আরও পড়ুন: Jio GigaFiber সংক্রান্ত সব প্রশ্ন ও তার উত্তর

 

কোন দৈনিক সীমা ছাড়া 351 টাকা রিচার্জে নতুন Vodafone প্রিপেড গ্রাহকরা আনলিমিটেড লোকাল,  ন্যাশনাল ও রোমিং কল করতে পারবেন।  সাথে থাকবে দিনে 100 টি লোকাল ও ন্যাশনাল এস এম এস এর সুবিধা।  351 টাকা রিচার্জ ভ্যালিডিটি 56 দিন। তবে এই প্ল্যান এর সাথে কোন ডেটা পাওয়া যাবে না। তবে কবে থেকে Vodafone  প্রিপেডে 351 টাকা রিচার্জ শুরু হয়েছে তা জানা যায়নি।

 

আরও পড়ুন: বিশাল ক্ষতির সম্মুখীন হল Vodafone Idea

 

Vodafone প্রিপেডে 351 টাকা ফার্স্ট রিচার্জের সাথে কোনও ডেটা পাওয়া না গেলেও 176 টাকা ফাস্ট রিচার্জে আনলিমিটেড কল এর সাথেই থাকবে, 1GB ডেটা ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এছাড়াও Vodafone প্রিপেডে নতুন গ্রাহকদের জন্য 229 টাকা ফাস্ট রিচার্জে আনলিমিটেড কল এর সাথেই থাকবে, দিনে 1GB ডেটা ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটিও 28 দিন। এছাড়াও 496 টাকা আর 555 টাকা রিচার্জে আনলিমিটেড কলের সাথেই থাকবে দিনে 1.4GB ডেটা। এই দুই প্ল্যানের ভ্যালিডিটি যথাক্রমে 84 দিন ও 90 দিন।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vodafone, Vodafone Prepaid, First REcharge Pack
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.