Google-এর সবচেয়ে দামি Android ফোন Pixel 11 Pro Fold লঞ্চ হল, ফিচার্স কেমন
বুধবার অনুষ্ঠিত Google Pixel 11 লাইনআপের লঞ্চ ইভেন্টের অন্যতম আকর্ষণ ছিল Pixel 11 Pro Fold। বুক-স্টাইলের ফোল্ডেবল ফোনটি 1,86,999 টাকায় ভারতে লঞ্চ হয়েছে। এটি 16 জিবি র্যাম, অত্যাধুনিক ট্রিপল ব্যাক ক্যামেরা, Tensor G6 প্রসেসর, হাইলাইট এলইডি নোটিফিকেশন, এবং একাধিক সফটওয়্যার ফিচার্স দিয়ে সজ্জিত। ফোনের প্রাইমারি ও কভার স্ক্রিনে দুইটি 10 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এতে Android 17 প্রি-ইনস্টলড আছে।