নতুন লঞ্চ করা Lenovo Tab Plus Gen 2 ট্যাবকে পোর্টেবল অডিও সিস্টেমও বলা যায়। কারণ ডিভাইসটি নয়টি JBL-টিউনড স্পিকারের সঙ্গে এসেছে। এটি আরও উন্নত সাউন্ড কোয়ালিটির জন্য Dolby Atmos প্রযুক্তির মাধ্যমে টিউন করা হয়েছে। এতে ব্লুটুথ স্পিকার মোড আছে, যার সাহায্যে ট্যাবটি ব্লুটুথ স্পিকারের মতো কাজ করতে পারবে। ব্যবহারকারীরা সরাসরি তাদের স্মার্টফোন থেকে ট্যাবলেটের স্পিকারে মিউজিক চালাতে পারবেন। ট্যাবে 10,200mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
Lenovo Idea Tab Plus-এর সঙ্গে স্টাইলাস বান্ডেল হয়ে আসার ফলে শিক্ষার্থীরা যেমন ট্যাবেই হাতে লেখা নোট তৈরি করতে পারবে, তেমন ডকুমেন্ট অ্যানোটেশন, স্কেচ করা বা বিভিন্ন প্রজেক্টের কাজে ব্যবহার করা যেতে পারে। ট্যাবলেটটি দৈনন্দিন ব্যবহার, সিনেমা বা ভিডিও দেখা, পড়াশোনা, সৃজনশীল এবং অফিস সম্পর্কিত কাজের জন্য উপযুক্ত।