Oppo Find X9s Pro-এর একাধিক স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এই ফোনের 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা 1/1.4 ইঞ্চি সাইজের সেন্সর ব্যবহার করবে। অন্য দিকে, 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরায় 1/1.56 ইঞ্চি Samsung HP5 সেন্সর থাকতে পারে। এতে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP68 + IP69 রেটিং, 16 জিবি পর্যন্ত র্যাম, ও সর্বাধিক 1 টেরাবাইট স্টোরেজ মিলতে পারে।