Oppo Reno 15 Pro Mini-এর 12 জিবি র্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজ মডেলের বক্স প্রাইস প্রকাশ্যে এসেছে। তবে মনে রাবেন, স্মার্টফোনের বক্স প্রাইস সাধারণত আসল দামের চেয়ে কিছুটা বেশি রাখা হয়। ফলে সেই কারণে প্রকৃত বিক্রয়মূল্য কম হতে পারে।
Oppo Reno 15 Pro ফোনটিতে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। অন্য দিকে, Reno 15 একটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা নিয়ে আসতে পারে।