Oppo Reno 15 সিরিজের লঞ্চ ডেট ফাঁস, আসছে 200 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে

Oppo Reno 15, Reno 15 Pro, এবং Reno 15 Mini চীনে নভেম্বর 17 লঞ্চ হতে পারে।

Oppo Reno 15 সিরিজের লঞ্চ ডেট ফাঁস, আসছে 200 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে

Photo Credit: Oppo

Oppo Reno 15 Pro Expected to Succeed The Reno 14 Pro

হাইলাইট
  • Oppo Reno 15 সিরিজে তিনটি মডেল লঞ্চ হতে পারে
  • Reno 15 Pro ফোনে 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে
  • Oppo Reno 15 সিরিজের সমস্ত ফোন Android 16 ভার্সনে চলবে
বিজ্ঞাপন

Oppo Reno 15 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস হয়ে গেল। জল্পনা শোনা যাচ্ছিল, Reno সিরিজের পরবর্তী প্রজন্ম নভেম্বরে চীনে আত্মপ্রকাশ করবে। ফোনগুলো ভারতে আসতে পারে ডিসেম্বরে। সংস্থা এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না করলেও, একটি পোস্টার লঞ্চ ডেট প্রকাশ্যে এনেছে। অবাক করার মতো বিষয় হল, Oppo Reno 15 সিরিজ আগামী সপ্তাহে লঞ্চ হতে চলেছে। কোম্পানি মোট তিনটি মডেল আনতে পারে — Reno 15, Reno 15 Pro, ও Reno 15 Mini। শেষের Reno 15 Mini মডেল এই সিরিজের প্রথম কম্প্যাক্ট ফোন হবে। আর লাইনআপের সবচেয়ে অত্যাধুনিক মডেল হল Oppo Reno 15 Pro। ডিভাইসটিতে অসাধারণ ক্যামেরা থাকার কথা শোনা যাচ্ছে। এতে সম্ভবত 200 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।।

Oppo Reno 15 সিরিজের লঞ্চ ডেট ফাঁস হল

চাইনিজ মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম Weibo-তে ফাঁস হওয়া একটি পোস্টার অনুযায়ী, Reno 15 সিরিজ নভেম্বর 17 চীনে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় লঞ্চ হবে। তবে পোস্টারটির সত্যতা আমরা যাচাই করিনি। সংস্থা শীঘ্রই অফিসিয়াল লঞ্চ ডেট প্রকাশ করবে বলে আশা করা যায়।

Oppo Reno 15 সিরিজের স্পেসিফিকেশন

রিপোর্ট বলছে, এই সিরিজে Reno 15, Reno 15 Pro, এবং Reno 15 Mini অর্ন্তভুক্ত থাকবে। Reno 15 Mini মডেলে 6.3 ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। Reno 15 Pro একটি 6.78 ইঞ্চি OLED স্ক্রিনের সঙ্গে আসতে পারে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন সমর্থন করবে। উভয় স্মার্টফোনে MediaTek Dimensity 8450 চিপসেট ব্যবহার হতে পারে। Pro ভেরিয়েন্ট 16 জিবি পর্যন্ত র‍্যাম অপশনে উপলব্ধ হবে।

Oppo Reno 15 Pro ফটোগ্রাফি ডিপার্টমেন্টে বাজিমাত করবে। এর সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। পিছনের অংশে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকার সম্ভাবনা। পাওয়ার ব্যাকআপের জন্য মিলবে 6,300mAh ব্যাটারি। এটি 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

অন্য দিকে, স্ট্যান্ডার্ড Reno 15 মডেল 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা নিয়ে আসতে পারে। সিরিজের সমস্ত ফোন Android 16 নির্ভর ColorOS 16 কাস্টম সফটওয়্যারে রান করবে। প্রসঙ্গত, Oppo Find X9 এবং Find X9 Pro নভেম্বরে ভারতে লঞ্চ হতে পারে। উভয় স্মার্টফোনে Dimensity 9500 প্রসেসর ও Hasselblad-টিউনড ট্রিপল ক্যামেরা আছে। Pro ভেরিয়েন্ট 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা অফার করে।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sleek and premium design
  • Vivid display
  • Good camera performance
  • Decent battery life
  • IP55, IP68, and IP69 ratings
  • Bad
  • Bloatware
  • Wide-angle could have been better
  • Overheating issue
Display 6.59-inch
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel + 50-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 6000mAh
OS Android 15
Resolution 1256x2760 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

সম্পর্কিত খবর

#সর্বশেষ খবর
  1. 125W ফাস্ট চার্জিং ও 50MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Motorola স্মার্টফোনে প্রায় 12,000 টাকা ডিসকাউন্ট
  2. বাজেট ফোন Oppo A6i 5G ও Oppo A6v 5G লঞ্চ হল, 7000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে রয়েছে
  3. Oppo K14x 5G ভ্যালেন্টাইনস ডে'র আগে ভারতে আসছে, বিশাল ব্যাটারি ও সুন্দর ক্যামেরার সাথে এই দিন লঞ্চ
  4. Samsung Galaxy F70e 5G ভারতে কম দামে এই তারিখে লঞ্চ হচ্ছে, ছবি ও সমস্ত ফিচার্স প্রকাশ করল কোম্পানি
  5. 50MP সেলফি ক্যামেরা ও 7000mAh ব্যাটারির নতুন Oppo ফোনে প্রায় 6500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে
  6. YouTube: ইউজারদের জন্য খারাপ খবর, বন্ধ হল ইউটিউবের জনপ্রিয় ফিচার, টাকা দিলে তবেই মিলবে
  7. 100x জুম ক্যামেরা এবং 12 জিবি র‍্যামের দুর্দান্ত Vivo স্মার্টফোন 5,000 টাকা সস্তায় মিলছে, কোথায় পাবেন দেখুন
  8. BSNL-এর 1 টাকায় এক মাস ফ্রি কলিং ও 60 জিবি ডেটার অফার শেষ হচ্ছে, মিস করলে লস
  9. Oppo Reno 15 Pro Mini ক্রিস্টাল পিঙ্ক রঙে লঞ্চ হল, রয়েছে 200MP ক্যামেরা, 6200mAh ব্যাটারি
  10. Vivo V70 ও V70 Elite দুর্ধর্ষ ক্যামেরা ও শক্তিশালী প্রসেসর সহ ভারতে লঞ্চ হচ্ছে, টিজারে ফার্স্ট লুক প্রকাশ্যে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »