10,000 টাকার কমে লঞ্চ হওয়া Realme P4 Lite এর নতুন মুখ্য আকর্ষণ হল স্লিম ডিজাইন ও পাওয়ারফুল 6,300mAh ব্যাটারি। ফোনটির বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে রিভার্স চার্জিং, 12 জিবি ডাইনামিক র্যাম, 300 শতাংশ আল্ট্রা ভলিউম, IP54 জল ও ধুলোরোধী রেটিং, ও মসৃণ কানেক্টিভিটির জন্য সিগনাল হান্টার অ্যান্টেনা সহ বিভিন্ন স্মার্ট AI টুলস।
Realme P4 Lite ভারতে P4 সিরিজের চতুর্থ মডেল হিসেবে বিক্রি হবে। ফোনটি লাইনআপের সবচেয়ে সস্তা মডেল হতে চলেছে। দাম 10,000 টাকার মধ্যে রাখা হবে বলে আশা করা হচ্ছে। এটি রিভার্স চার্জিং সাপোর্ট করায় পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা যাবে। Realme P4 Lite মডেলে IP54 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 18 জিবি ডাইনামিক র্যাম, পালস লাইট, মিলিটারি গ্রেড ডিরাবিলিটি, ও 300 শতাংশ আল্ট্রা ভলিউম অফার করবে।