লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে

Apple Watch Series 12 ও Watch Ultra 4-এর হেলথ সেন্সিং সিস্টেম সারা দিন প্রতি 5 সেকেন্ড অন্তর হার্ট রেট মাপতে পারে।

লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে

Photo Credit: Apple

Apple Watch Series 12 will measure heart rate every five seconds throughout the day

হাইলাইট
  • Apple Watch Series 12 ও Watch Ultra 4 লঞ্চ হয়েছে
  • Apple নতুন হেলথ ট্র্যাকিং ফিচার যুক্ত করেছে
  • Apple হার্ডওয়্যার ও সফটওয়্যার আপগ্রেড করেছে
বিজ্ঞাপন

Apple বুধবার তাদের "সারপ্রাইজ ও শাইন" ইভেন্টে দুই নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে। Apple Watch Series 12 এবং Watch Ultra 4 নিয়ে এসেছে মার্কিন টেক জায়ান্ট। হার্ডওয়্যার ও সফটওয়্যারের দিক থেকে স্মার্টঘড়ি দুটিতে  বড় আপগ্রেড যুক্ত করেছে কোম্পানি। এবারের অন্যতম আকর্ষণ হল উন্নত হার্ট রেট পর্যবেক্ষণ ব্যবস্থা। সংস্থার বর্তমান স্মার্টওয়াচ মডেলগুলো শরীরচর্চার সময় এবং দিনের নির্দিষ্ট সময়ে হার্ট রেট পর্যবেক্ষণ করে। তবে নতুন সিস্টেমে স্মার্টঘড়ি প্রতি পাঁচ সেকেন্ড অন্তর অন্তর হার্ট রেট থেকে তথ্য সংগ্রহ করে স্বাস্থ্য সংক্রান্ত আরও বেশি তথ্য দেখাতে পারবে। 

Apple Watch Series 12 ও Watch Ultra 4 দাম

ভারতের বাজারে Apple Watch Series 12-এর দাম 56,900 টাকা থেকে শুরু হয়ে 1,24,900 টাকা পর্যন্ত গিয়েছে। অন্য দিকে, Apple Watch Ultra 4 মডেলের মূল্য 1,09,900 টাকা থেকে স্টার্ট হচ্ছে। এটি ব্ল্যাক ও ন্যাচারাল কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। সেপ্টেম্বর 18 থেকে বিক্রি শুরু হচ্ছে।

Apple Watch Series 12 ফিচার্স

অ্যাপল ওয়াচ সিরিজ 12 নতুন হেলথ সেন্সিং সিস্টেম দিয়ে সজ্জিত। এতে নয়া অপটিক্যাল ও ইলেকট্রিক্যাল হার্ট সেন্সরের সঙ্গে S11 চিপ ব্যবহার হয়েছে। সংস্থার দাবি, এই সিস্টেম সারা দিন প্রতি 5 সেকেন্ড অন্তর হার্ট রেট মাপতে সক্ষম। ফলে পরিধানকারী তার সামগ্রিক স্বাস্থ্য সম্পর্কে ধারণা পাবে। হার্ট রেট ভ্যারিয়েবিলিটি বা HRV ট্র্যাকিং ব্যবস্থাতেও উন্নতি হয়েছে।

Apple Watch Series 12 এখন আগের তুলনায় 24 গুণ বেশি ঘন ঘন HRV পরিমাপ করবে। স্মার্টঘড়িটি সাধারণ ব্যবহারে সর্বোচ্চ 24 ঘন্টা চলবে। মাত্র 15 মিনিট চার্জ দিলেই অতিরিক্ত 12 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। এতে watcOS 27-এর মাধ্যমে Siri AI সাপোর্ট মিলবে। তাই ব্যবহারকারীরা হাতের কব্জি থেকে সিরির সঙ্গে কথা চালিয়ে যেতে পারবে।

Apple Watch Ultra 4 ফিচার্স

Apple Watch Ultra 4 মডেলে Watch Series 12-এর মতো হেলথ সেন্সিং সিস্টেম এবং S11 চিপসেট আছে। তবে একে আউটডোর অ্যাক্টিভিটি ও দীর্ঘক্ষণ ব্যবহারের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এই স্মার্টওয়াচে অ্যাপলের নতুন রেডিনেস ফিচারও যোগ করা হয়েছে। এটি ব্যবহারকারীর শারীরিক সক্রিয়তা, ট্রেনিং লোড, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন পরিমাপ, ও ঘুমের তথ্য বিশ্লেষণ করে 0 থেকে 10-এর মধ্যে স্কোর দেয়।

অ্যাপল ওয়াচ আল্ট্রা সাধারণভাবে ব্যবহার করলে 50 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এটি লো পাওয়ার মোডে রাখলে ব্যাটারি ব্যাকআপ বেড়ে 84 ঘন্টা পর্যন্ত হতে পারে।  মাত্র 15 মিনিট চার্জ দিলেই সর্বোচ্চ 18 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া সম্ভব।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  2. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  3. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
  4. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
  5. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
  6. Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
  7. Samsung-এর আগে শুরু হয়েছিল কাজ, 10 বছর পর আজ লঞ্চ হবে iPhone Duo
  8. আজ Apple-এর মেগা ইভেন্ট, দেখবেন কোথায়? কী কী গ্যাজেট লঞ্চ হচ্ছে জানুন
  9. itel Tough: পড়ে গেলেও ভাঙবে না, মাত্র 1,499 টাকায় হাজির আইটেলের টেকসই ফিচার ফোন
  10. লঞ্চের এক মাসের মধ্যেই 6,000 টাকার উপরে দাম কমল Google Pixel 11-এর
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »