শীঘ্রই ভারতে আসছে Honor Magic Watch 2

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 7 জানুয়ারী 2020 13:50 IST
হাইলাইট
  • শীঘ্রই ভারতে লঞ্চ হবে Honor Magic Watch 2
  • স্মার্টওয়াচের ভিতরে থাকবে Kirin A1 চিপসেট
  • এক চার্জে দুই সপ্তাহ পর্যন্ত চলবে এই স্মার্টওয়াচ

Honor Magic Watch 2 থেকে ফোন কল করা যাবে

14 জানুয়ারি ভারতে আসছে Honor 9X। একই দিনে ভারতে লঞ্চ হতে পারে Honor Magic Watch 2। সম্প্রতি চিনে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছিল। সম্প্রতি ট্যুইটারে এদেশে Honor Magic Watch 2 লঞ্চের ঘোষণা করেছে চিনের কোম্পানিটি। সম্প্রতি চিন সহ বিশ্বের একাধিক দেশে এই স্মার্টওয়াচ লঞ্চ করেছিল Huawei।

মঙ্গলবার ট্যুইটারে ভারতে Honor Magic Watch 2 লঞ্চের খবর নিশ্চিত করেছে Honor। ভারতে Honor Magic Watch 2 নামে লঞ্চ হতে পারে এই স্মার্টওয়াচ।

Advertisement

গত বছর নভেম্বর ম,আসে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছিল Honor Magic Watch 2। 44 মিমি ভেরিয়েন্টে এই স্মার্টওয়াচের দাম 1,099 ইউয়ান (প্রায় 11,300 টাকা)। 46 ইঞ্চি ডায়ালে Honor Magic Watch 2 কিনতে 1,199 ইউয়ান (প্রায় 12,300 টাকা) খরচ হবে।

স্টেনলেস স্টিল দিয়ে তৈরি Honor Magic Watch 2। 42 ইঞ্চি ডায়ালে রয়েছে একটি 1.2 ইঞ্চি বৃত্তাকার ডিসপ্লে। অন্যদিকে 46 মিমি মডেলে রয়েছে একটি 1.39 ইঞ্চি বৃত্তাকার ডিসপ্লে। ছোট ভেরিয়েন্টে সাত দিন, আর বড় ভেরিয়েন্টে 14 দিন ব্যাক আপ পাওয়া যাবে।

Honor Magic Watch 2 এর ভিতরে থাকছে HiSilicon Kirin A1 চিপসেট। এই স্মার্টওয়াচে জিপিএসের সাথেই থাকছে ফিটনেস ট্র্যাকিং, স্লিপ ট্র্যাকিং ও স্ট্রেস ট্র্যাকিং ফিচার। থাকছে একটি মাইক ও স্পিকার। এর ফলে স্মার্টওয়াচ থেকে ফোনে কথা বলা সম্ভব হবে।

Advertisement

ভারতে কবে Honor Magic Watch 2 লঞ্চ হবে জানায়নি চিনের কোম্পানিটি। 14 জানুয়ারি Honor 9X এর সাথেই ভারতে নতুন স্মার্টওয়াচ লঞ্চ করতে পারে Honor।

আরও পড়ুন:

Advertisement

কখন, কোথায় দেখা যাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ?

হার্ট রেট সেন্সর সহ নতুন স্মার্টওয়াচ লঞ্চ করল Xiaomi

Xiaomi-র সাথে প্রতিযোগিতায় ফিটনেস ব্যান্ড আনছে Realme

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Honor Magic Watch 2, Honor Watch Magic 2
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.