Xiaomi-র সাথে প্রতিযোগিতায় ফিটনেস ব্যান্ড আনছে Realme

নতুন ফিটনেস ব্যান্ড লঞ্চ করছে Realme। সম্প্রতি ভারতে Realme প্রধান মাধব শেঠ জানিয়েছেন ইতিমধ্যেই এই প্রোডাক্ট তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। 2020 সালের প্রথমার্ধে বাজারে আসবে Realme-র প্রথম ফিটনেস ব্যান্ড।

Xiaomi-র সাথে প্রতিযোগিতায় ফিটনেস ব্যান্ড আনছে Realme

2020 সালের প্রথমার্ধে ফিটনেস ব্যান্ড লঞ্চ করবে Realme

হাইলাইট
  • ফিটনেস ব্যান্ড লঞ্চ করবে Realme
  • 2020 সালের প্রথমার্ধে লঞ্চ হবে এই প্রোডাক্ট
  • জানিয়েছেন ভারতে কোম্পানির প্রধান মাধব শেঠ
বিজ্ঞাপন

Xiaomi-কে টেক্কা দিতে এবার নতুন ফিটনেস ব্যান্ড লঞ্চ করছে Realme। সম্প্রতি ভারতে Realme প্রধান মাধব শেঠ জানিয়েছেন ইতিমধ্যেই এই প্রোডাক্ট তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। 2020 সালের প্রথমার্ধে বাজারে আসবে Realme-র প্রথম ফিটনেস ব্যান্ড।

অক্টোবর মাসে প্রথম ফিটনেস প্রোডাক্ট লঞ্চের ঘোষণা করেছিলেন মাধব। যদিও স্মার্টওয়াচ না ফিটনেস ব্যান্ড লঞ্চ হবে সেই কথা জানানো হয়নি অক্টোবরে। এবার মাধব জানিয়েছেন শুরুতে ফিটনেস ব্যান্ড লঞ্চ করবে কোম্পানি। মাধব আরও বলেন শুধুমাত্র স্মার্টফোন ব্র্যান্ড হিসাবেই নিয়, শীঘ্রই দেশের বৃহত্তম টেক ও লাইফস্টাইল ব্র্যান্ড হয়ে উঠবে Realme।

সম্প্রতি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গ্রাহকের প্রশ্নের উত্তর দেওয়ার সময় মাধব জানিয়েছেন 2020 সালের প্রথমার্ধে নতুন ফিটনেস ব্যান্ড লঞ্চ করবে Realme। গ্রাহকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। Realme কে শুধুমাত্র স্মার্টফোন ব্র্যান্ড হিসাবে দেখবেন না। দেশের বৃহত্তম টেক লাইফস্টাইল ব্র্যান্ড হয়ে ওঠাই আমাদের লক্ষ্য। গ্রাহকের চাহিদাকে সম্মান করি আমরা। ইতিমধ্যেই একাধিক দুর্দান্ত প্রোডাক্ট নিয়ে এসেছি আমরা। শীঘ্রই আরও নতুন প্রোডাক্ট নিয়ে আসব। ফিটনেস ব্যান্ডের বিষয়ে বলি, ইতিমধ্যেই এই প্রোডাক্ট তৈরি শুরু হয়েছে। 2020 সালের প্রথমার্ধে বাজারে আসতে পারে ফিটনেস ব্যান্ড।”

যদিও Realme-র প্রথম ফিটনেস ব্র্যান্ডের স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি। ইতিমধ্যেই বাজেট সেগমেন্টে বেশ জনপ্রিয় Mi Band 4, Honor Band 5 এর মতো প্রোডাক্টগুলি। লঞ্চের পরে এই ফিটনেস ব্র্যান্ডের সামনে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হবে Realme ফিটনেস ব্যান্ড।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  2. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  3. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  5. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  6. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  7. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  8. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  9. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  10. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »