B by Lenskart: লেন্সকার্ট AI চশমা লঞ্চের ঘোষণা করল, চোখের ইশারায় হবে UPI পেমেন্ট

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 7 নভেম্বর 2025 16:33 IST
হাইলাইট
  • B by Lenskart স্মার্টগ্লাসে হ্যান্ডস-ফ্রি UPI পেমেন্ট সাপোর্ট থাকছে
  • চশমার ওজন মাত্র 40 গ্রাম
  • B by Lenskart ডিসেম্বরে লঞ্চ হতে পারে

B by Lanskart to Support Hands-Free UPI Payments

Photo Credit: Lenskart

চশমা কী শুধু চোখে ভাল দেখার জন্য? দুই দশক আগে প্রশ্নটা করলে উত্তরে শুধু 'হ্যাঁ' শোনা যেত। তবে সময় যত গড়িয়েছে, চশমা পরিণত হয়েছে ফ্যাশন স্টেটমেন্টে। আবার প্রযুক্তির উন্নতির সাথে সাথে সাধারণ চশমাও বুদ্ধিমান হয়ে উঠেছে। স্মার্টগ্লাস বা স্মার্টচশমা এখন কল করা, ছবি ও ভিডিও তোলা, স্ক্রিনের মতো কাঁচে লেখা দেখানো, গান শোনানো, অনুবাদ, ইত্যাদি কাজ করতে পারছে। লেন্সকার্ট এবার বাজারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তিসম্পন্ন স্মার্টগ্লাস আনতে চলেছে। যার নাম রাখা হয়েছে B by Lenskart। এটি Ray-Ban Meta Glasses-এর মতো Snapdragon AR1 Gen 1 চিপ ব্যবহার করবে। আর সবথেকে বড় কথা হল চশমায় হ্যান্ডস-ফ্রি UPI সাপোর্ট পাওয়া যাবে। অর্থাৎ, পেমেন্ট করার জন্য আপনাকে আর পকেট থেকে ফোন বের করতে হবে না।

B by Lenskart Smartglasses এর ফিচার্স

বি বাই লেন্সকার্ট AI স্মার্টগ্লাস পড়ে QR কোডের দিকে তাকালেই সেটা স্ক্যান হয়ে যাবে। তারপর আপনি ভয়েস কমান্ড বা অন্য পদ্ধতিতে UPI পেমেন্ট করতে পারবেন বলে জানা গেছে। এর জন্য পিন টাইপ করা বা পকেট থেকে ফোন বার করার প্রয়োজন হবে না। চশমায় 12 মেগাপিক্সেল রেজোলিউশনের Sony ক্যামেরা থাকবে, এর ফলে কোনও বস্তুর দিকে একবার তাকালেই সেটা ক্যামেরাবন্দি হয়ে যাবে।

বিভিন্ন হাই-টেক ফিচার্স থাকা সত্ত্বেও B by Lenskart AI Smartglasses এর ওজন মাত্র 40 গ্রাম। ইউজারের আরামের কথা মাথায় রেখে বানানো হয়েছে এটি। এই স্মার্টগ্লাসের অন্যতম আলোচিত ফিচার হল Gemini 2.5 Live ইন্টিগ্রেশন। আপনি চশমার মাধ্যমে এই চ্যাটবটের সঙ্গে কথা বলে রিমাইন্ডার সেট, সামনের ব্যক্তির ভাষা অনুবাদ, আবহাওয়ার আপডেট, বা কোনও তথ্য সার্চ করতে পারবেন বলে অনুমান করা হচ্ছে।

লেন্সকার্ট আরও ঘোষণা করেছে, আসন্ন স্মার্টগ্লাসটির পিছনে থাকা AI ও ক্যামেরা প্রযুক্তি ডেভেলপার এবং দেশের জনপ্রিয় কনজিউমার অ্যাপগুলোর জন্য উন্মুক্ত করবে। সংস্থার এই সিদ্ধান্তে চশমাটি ভবিষ্যতে ফুড ডেলিভারি, বিনোদন, ফিটনেস ট্র্যাকিং, এবং ডিজিটাল পেমেন্টের মতো নানা অ্যাপের সঙ্গে কাজ করতে পারবে। এক কথায়, প্রযুক্তির স্পর্শে দুই টুকরো কাঁচ এমন সমস্ত কাজ করবে যা আমাদের ভাবনায় কখনও আসেনি।

B by Lenskart Smartglasses কবে বাজারে আসবে

লেন্সকার্টের নতুন AI স্মার্টগ্লাস 2025 সালের ডিসেম্বরে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হতে পারে। এটি Ray-Ban Meta Gen 1 glasses (29,900 টাকা)-এর থেকেও কম দামে বাজারে আসতে পারে। বিশেষজ্ঞরা অনুমান করছেন, বিশ্বব্যাপী স্মার্টগ্লাসের বাজার 2030 সালের মধ্যে 4 থেকে 5 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে যেতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 24 জুন ভারতে আসছে Infinix Note 60 Pro 5G Pininfarina Edition, স্মার্টফোনে এবার সুপারকারের ছোঁয়া
  2. 2,000 টাকা ছাড়ে Redmi Turbo 5-এর সেল শুরু, মিড-রেঞ্জে সবচেয়ে ভাল ফোন?
  3. RIL AGM 2026: কনটেন্ট বানিয়ে টাকা রোজগারের ইচ্ছা? AI-এর উপর সব ছেড়ে দিন, রিলায়েন্সের বড় চমক
  4. RIL AGM 2026: ফোনে কথা শুনবে, লিখে রাখবে, আপনার হয়ে খাবার অর্ডার করবে, Jio আনল AI কল এজেন্ট
  5. Motorola Edge 70 Fusion স্মার্টফোনের 512GB ভার্সন লঞ্চ হল, কম খরচেই দ্বিগুণ স্টোরেজ
  6. 15 বছরের নিচে বয়স হলেই নো-এন্ট্রি, বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ এশিয়ার এই দেশে
  7. OnePlus আনল 13,380mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও Dolby Vision ডিসপ্লের Pad 3 Pro ট্যাবলেট
  8. Oppo Reno 16-এর ছোট ভাই Reno 16c আসছে ভারতে, অসাধারণ 50MP সেলফি ক্যামেরা থাকবে
  9. Nothing-এর ডিজাইন, পিছনে ডিসপ্লে, ব্যাটারি 8,000mah, 1,500 টাকা ছাড়ে শুরু Pova 8 ফোনের সেল
  10. Vivo Y6e 5G বাজেটে 6500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.