ভারতে বিক্রি শুরু হল Mi Smart Bulb: দাম ও ফিচার্স

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 14 জুন 2019 14:19 IST
হাইলাইট
  • Xiaomi –র স্মার্ট বাল্বে থাকছে Amazon Alexa আর Google Assistant সাপোর্ট
  • Mi LED Smart Bulb এর দাম 1,299 টাকা
  • 11 বছর চলবে এই স্মার্ট বাল্ব

Mi LED Smart Bulb এর দাম 1,299 টাকা

ভারতে বিক্রি শুরু হল Mi LED Smart Bulb। Xiaomi –র স্মার্ট বাল্বে থাকছে Amazon Alexa আর Google Assistant সাপোর্ট। 16 মিলিয়ান কালারের এই স্মার্ট বাল্ব 11 বছর চলবে বলে দাবি করেছে চিনের কোম্পানিটি। Mi Home অ্যাপ থেকে এই বাল্ব কন্ট্রোল করা যাবে। সম্প্রতি ক্রাউডফান্ডিং এর মাধ্যমে বিক্রি শুরু হয়েছিল এই বাল্ব। এবার ওপেন সেলে পাওয়া যাবে Mi LED Smart Bulb।

ভারতে Mi LED Smart Bulb এর দাম 1,299 টাকা। Flipkart, Amazon আর Mi.com থেকে এই স্মার্ট বাল্ব কেনা যাবে।

Mi LED Smart Bulb এর ফিচার্স

Xiaomi জানিয়েছে 11 বছর চলবে Mi LED Smart Bulb। এই বাল্বে থাকছে 16 মিলিয়ান কালার সাপোর্ট। Alexa ও Google Assistant এর সাথে কাজ করতে পারবে এই স্মার্ট বাল্ব। স্মার্টফোনের সাথে সরাসরি কানেক্ট হয়ে Mi Home অ্যাপ থেকে এই বাল্ব কন্ট্রোল করা যাবে। এই অ্যাপ থেকে Mi LED Smart Bulb অন অথবা অফ করা যাবে। এছাড়াও শিডিউল, ব্রাইটনেস বদল ও আলোর রঙ বদল করা যাবে Mi Home অ্যাপ থেকে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.