লঞ্চ হল Mi TV 5 আর Mi TV 5 Pro। মঙ্গলবার চিনে এই দুই স্মার্টটিভি লঞ্চ করেছে Xiaomi। একই সাথে বাজারে এসেছে 108 মেগাপিক্সেল ক্যামেরার Mi CC9 Pro।
Mi TV 5 এর দাম শুরু হচ্ছে 2,999 ইউয়ান থেকে
লঞ্চ হল Mi TV 5 আর Mi TV 5 Pro। মঙ্গলবার চিনে এই দুই স্মার্টটিভি লঞ্চ করেছে Xiaomi। একই সাথে বাজারে এসেছে 108 মেগাপিক্সেল ক্যামেরার Mi CC9 Pro। 55 ইঞ্চি, 65 ইঞ্চি আর 75 ইঞ্চি ডিসপ্লেতে পাওয়া যাবে দুটি নতুন স্মার্টটিভি। Mi TV 5 Pro টিভিতে কোয়ান্টাম ডট স্ক্রিন, বিশেষ মোশন সেন্সিং প্রযুক্তি আর HDR 10+ সাপোর্ট থাকলেও Mi TV 5 তে এই ফিচারগুলি থাকছে না। যদিও এই দুই টিভির অন্য সব ফিচার একই।
55 ইঞ্চি Mi TV 5 Pro এর দাম 3,699 ইউয়ান (প্রায় 37,200 টাকা)। 65 ইঞ্চি ও 75 ইঞ্চি ডিসপ্লের Mi TV 5 Pro এর দাম যথাক্রমে 4,999 ইউয়ান (প্রায় 50,300 টাকা) আর 9,999 ইউয়ান (প্রায় 100,500 টাকা)। অন্যদিকে 55 ইঞ্চি Mi TV 5 এর দাম 2,999 ইউয়ান (প্রায় 30,200 টাকা)। 65 ইঞ্চি ও 75 ইঞ্চি ডিসপ্লের Mi TV 5 এর দাম যথাক্রমে 3,999 ইউয়ান (প্রায় 40,200 টাকা) আর 7,999 ইউয়ান (প্রায় 80,500 টাকা)।
Mi TV 5 আর Mi TV 5 Pro তে থাকছে অ্যালুমিনিয়াম ফ্রেম। এই দুই টিভি ডিজাইনে কোন স্ক্রু ব্যবহার করা হয়নি। কোম্পানি জানিয়েছে মাত্র 5.9 মিমি চওড়া Mi TV 5 আর Mi TV 5 Pro। Mi TV 4 সিরিজের থেকে এই দুই টিভিতে 47.1 শতাংশ পাতলা বেজেল থাকছে।
Mi TV 5 Pro তে থাকছে 4K OLED কোয়ান্টাম ডট স্ক্রিন। এছাড়াও থাকছে HDR 10+ আর MEMC। অন্যদিকে Mi TV 5 ডিসপ্লে থেকে কোয়ান্টাম ডট স্ক্রিন, বিশেষ মোশন সেন্সিং প্রযুক্তি আর HDR 10+ সাপোর্ট বাদ গিয়েছে।
Mi TV 5 আর Mi TV 5 Pro টিভিতে থাকছে Amlogic T972 চিপসেট। এই দুই টিভিতে কোম্পানির PatchWall স্কিন চলবে। থাকছে 8K ভিডিও প্লে-ব্যাক সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে WiFi, তিনটি HDMI পোর্ট, দুটি USB পোর্ট, এভি ইনপুট, আর Bluetooth।
Mi TV 5 আর Mi TV 5 Pro টিভিতে থাকছে দুটি 8W স্পিকার। 3GB RAM আর 32GB স্টোরেজে পাওয়া যাবে Mi TV 5। অন্যদিকে 4GB RAM আর 64GB স্টোরেজে পাওয়া যাবে Mi TV 5 Pro।
আরও পড়ুন:
108MP ক্যামেরা সহ লঞ্চ হল Mi CC9 Pro, আর কী থাকছে?
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nikon Z5IIC Full-Frame Mirrorless Camera Launched in India With 4K Video Recording: Price, Specifications