হার্ট রেট সেন্সর সহ নতুন স্মার্টওয়াচ লঞ্চ করল Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 30 ডিসেম্বর 2019 18:53 IST
হাইলাইট
  • Xiaomi Mi Watch Color এ থাকবে বৃত্তাকার ডায়াল
  • থাকছে হার্ট রেট সেন্সর
  • 3 জানুয়ারি চিনে এই স্মার্টওয়াচ বিক্রি শুরু হবে

Mi Watch Color এ থাকছে বৃত্তাকার ডায়াল

নতুন স্মার্টওয়াচ লঞ্চ করল Xiaomi। সোমবার চিনে লঞ্চ হয়েছে Xiaomi Mi Watch Color। নতুন স্মার্টওয়াচে থাকছে বৃত্তাকার ডায়াল। তিনটি রঙে পাওয়া যাবে নতুন স্মার্টওয়াচ। স্ট্র্যাপেও থাকছে একাধিক কালার ও মেটিরিয়াল। নতুন Xiaomi Mi Watch Color এ থাকছে একটি হার্ট রেট সেন্সর। সাথে থাকছে স্লিপ ট্র্যাকিং ও ফিটনেস ট্র্যাকিং। যদিও নতুন স্মার্টওয়াচের দাম প্রকাশ করেনি বেজিংয়ের কোম্পানিটি।

সম্প্রতি চিনে এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে Xiaomi Mi Watch Color এর ডিজাইন ও বিভিন্ন রঙ প্রকাশ করেছে Xiaomi। যদিও এক স্মার্টওয়াচের স্পেসিফিকেশন, ব্যাটারি ও ডিসপ্লে সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি। যদিও নতুন স্মার্টওয়াচে থাকছে হার্টরেট সেন্সর, ফিটনেস ট্র্যাকিং, স্লিপ ট্র্যাকিং, কলিং আর নোটিফিকেশন সাপোর্ট।

Advertisement

নতুন Xiaomi Mi Watch Color স্মার্টওয়াচে থাকছে কিউআর কোড পেমেন্ট সাপোর্ট। টিজারে প্রকাশিত ছবি থেকে জানা গিয়েছে কালো, সোনালি ও রুপালি রঙে পাওয়া যাবে এই স্মার্টওয়াচ। থাকছে সিলিকন, লেদার অথবা মেটাল স্ট্র্যাপ। বিভিন্ন রঙে Xiaomi Mi Watch Color এর স্ট্র্যাপ পাওয়া যাবে।

কোম্পানি জানিয়েছে Xiaomi Mi Watch Color এ লম্বা ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে। শীঘ্রই চিনে এই প্রোডাক্ট বিক্রি শুরু করবে কোম্পানি। যদিও ভারতে কবে এই স্মার্টওয়াচ লঞ্চ হবে জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  2. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  3. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  4. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
  5. Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
  6. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  7. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  8. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  9. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  10. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.